ছুটির দিনে দুপুরের খাবারে রাখুন চমক! বানিয়ে ফেলুন মাটনের এই রেসিপিটি

বাড়িতে সবার একসঙ্গে মিলিত হওয়ার দিন। তাই রান্নাও হয় বিশেষ বিশেষ পদের। যাই হোক, আসছে রবিবার দুপুরের মেনুতে কী রাখবেন ভেবে দেখেছেন কী? যদি না ভাবেন, তাহলে চটপট বানিয়ে নিতে পারেন বাবুর মাটন কষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে রবিবার। আর রবিবার মানেই ছুটির দিন। বাড়িতে সবার একসঙ্গে মিলিত হওয়ার দিন। তাই রান্নাও হয় বিশেষ বিশেষ পদের। যাই হোক, আসছে রবিবার দুপুরের মেনুতে কী রাখবেন ভেবে দেখেছেন কী? যদি না ভাবেন, তাহলে চটপট বানিয়ে নিতে পারেন বাবুর মাটন কষা। কীভাবে বানাবেন, চটপট জেনে নিন…..

উপকরণ

মাটন (১ কেজি)
কুচি করা পেঁয়াজ (৪০০ গ্রাম)
আদা (৬০ গ্রাম)
রসুন (৪৫ গ্রাম)
চেরা কাঁচালঙ্কা (৪-৫টি)
টমেটো (১টি)
তেজপাতা (৩-৪টি)
গোটা গরম মশলা (এলাচ, দারচিনি, লবঙ্গ) (৪-৫টি করে)
হলুদ গুঁড়ো (১ টেবল চামচ)
শুকনো লঙ্কা গুঁড়ো (১ টেবল চামচ)
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (১ টেবল চামচ)
ধনে গুঁড়ো (১ টেবল চামচ)
গরম মশলা গুঁড়ো (১ চা-চামচ)
টকদই (৭০ গ্রাম)
সর্ষের তেল (১৫০ গ্রাম)
ঘি (৩ টেবল চামচ)
চিনি (১ টেবল চামচ)
নুন (স্বাদমতো)
জায়ফল গুঁড়ো (আধ চা-চামচ)।

প্রনালী

প্রথমে মাটন ধুয়ে আধ ঘণ্টা জল ঝরিয়ে নিন। এরপর আদা, রসুন ও কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। এরপর ম্যারিনেট করতে অর্ধেক পরিমাণ আদা, রসুন ও কাঁচালঙ্কা বাটা এবং সব রকম মশলা অর্ধেক পরিমাণ নিয়ে নিতে হবে। এরপর ৫০ গ্রাম সর্ষের তেল, টকদই, ১ চা-চামচ নুন মাটনের সঙ্গে মাখিয়ে ২ ঘন্টা ম্যারিনেট করে রাখুন। কড়াইতে ১০০ গ্রাম সর্ষের তেল ও ২ চামচ ঘি গরম করে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিন, সোনালি রঙ ধরলে বাকি আদা, রসুন ও কাঁচালঙ্কা বাটা দিন। বাকি অর্ধেক গরম মশলা ও জায়ফল গুঁড়ো ছাড়া মশলা দিয়ে সামান্য জল দিয়ে ৩-৪ মিনিট মশলা কষিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে ৩ মিনিট মাটন কষিয়ে ফেলুন। টমেটো কুচি দিয়ে আরও ১০ মিনিট রান্না করে ২ কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে মাটন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিন। সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে বাকি অর্ধেক জায়ফল গুঁড়ো দিয়ে হালকা আঁচে ৩-৪ মিনিট রান্না করুন। নামানোর আগে ১ চামচ ঘি আর বাকি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলুন। এরপর গরম গরম পরিবেশন করুন বাবুর মাটন কষা।

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২