আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাঁঠার মাংস মানেই দীর্ঘক্ষণের রান্না, এবার এই চিন্তা ভুলে বানিয়ে নিন মাংসের নাগা ভর্তা

নিজস্ব প্রতিনিধি: সারা সপ্তাহ কাজে যাওয়ার ব্যস্তায় ভাল করে রান্না করাই হয় না। তাই ছুটির দিনে একটু ভাল খেতে ইচ্ছে হয়। কিন্তু বাড়িতে পাঁঠার মাংস নিয়ে এলেই তো ঘণ্টার পর ঘণ্টা রান্না ঘরেই সময় কেটে যায়। তবে ছুটির দিন কি এত কাজ করতে ভাল লাগে? তবে এও মাংস তো জোগাড়যন্ত করে, মশলায় মাখিয়ে, কষিয়ে রান্না করতে বেশ অনেকটা সময় লেগে যায়। তবে অনেকেই জানেন না পাঁঠার মাংস খুব কম সময়ের মধ্যেও করা যায়। এই পদ রান্না করার জন্য মশলা কষাতেও লাগবে না ঘণ্টার পর ঘণ্টা ধরে।

আর এই ভিন্ন রেসিপির নাম মাংসের নাগা ভর্তা। নাম শুনেই বুঝতে পাড়ছেন এটা কোথাকার পদ? হ্যাঁ এই রান্নাটি নাগাল্যান্ডের খাদ্য তালিকা থেকেই উঠে এসেছে। তবে বাড়িতে কীভাবে বানাবেন এই পদ? জেনে নিন রেসিপি।

কী কী উপকরণ লাগবে:

৫০০ গ্রাম পাঁঠার মাংস

২ টেবিল চামচ আদা কুচি

২ টেবিল চামচ রসুন কুচি

৫ টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি

১ টি বড় টম্যাটো টুকরো করে কাটা

৮-১০টি কাঁচা লঙ্কা (স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এই রান্নাটি একটু ঝাল হয়)

৩-৪ টেবিল চামচ ধনেপাতা

৪-৫ টেবিল চামচ তেল

স্বাদমতো নুন

রন্ধন প্রণালী:

প্রথমে মাংস প্রেসার কুকারে ভাল করে সেদ্ধ করে নিন। তবে মনে রাখবেন অর্ধেক সেদ্ধ হওয়ার পরই কুকারের ঢাকনা খুলে ৪-৫ টি কাঁচা লঙ্কা চেরা ভিতরে ফেলে দিয়ে ফের ঢাকনা বন্ধ করে বাকিটা সেদ্ধ করতে হবে। ভাল ভাবে সেদ্ধ হলে যাওয়ার পর মাংস ঠাণ্ডা করে হাড় থেকে ছাড়িয়ে নিন ( যদি দোকান থেকেই হাড় ছাড়া মাংস কেনেন তাহলে আর হাড় থেকে মাংস ছাড়ানোর কাজটি করতে হবে না)। এবার ছাড়ানো মাংসগুলি মিক্সিতে বা শিলে বেটে নিতে হবে অথবা কাঁটা চামচের সাহায্যে মিহি ভাবে ছিঁড়ে নিতে হবে।

তারপর কড়াইতে তেল গরম করার জন্য দিতে হবে। গরম হয়ে গেলে তার মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ ভাল করে ভাজা ভাজা হয়ে হালকা বাদামি রং নিলে আদা এবং কড়াইতে রসুন কুচি দিয়ে দিন। কাঁচা গন্ধ চলে গেলে দিন টুকরো করে কেটে রাখা টম্যাটো ও বাকি কাঁচা লঙ্কা চেরা এবং নুন। টম্যাটো গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। হয়ে গেলে দিন বেটে নেওয়া মাংস। বেশ ভাল করে মশলাটি সঙ্গে কষান ১০ মিনিট মতো। তার পরে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে আরও একবার নাড়াচাড়া করে আঁচ থেকে নামান।

বেশ এবার মাংসের নাগা ভর্তা একদম তৈরি। এবার গরম ভাতে ঘি ছড়িয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা সহযোগে পরিবেশন করুন গরম গরম দারুণ স্বাদের এই পদ।

Published by:

Share Link:

More Releted News:

গরমে ইনস্টাগ্রাম ট্রেন্ডে কোল্ড কফি, ঘরেই বানান ৫টি ইউনিক ড্রিঙ্কস

গরমে আম দিয়ে বানিয়ে নিন ম্যাঙ্গো চিকেন স্যালাড, রইল রেসিপি

গরমে পেট ঠান্ডা রাখবে টক-ঝাল লাউয়ের চাটনি, বাড়াবে খাবারের স্বাদ

ভাপা বা মালাইকারি নয়, গরমে বানান আম-কাসুন্দি দিয়ে চিংড়ির নতুন পদ

গরমে টক ঝাল মিষ্টির দারুণ স্বাদ, ঘরেই বানান কাঁচা আমের ভেলপুরি

গরমে স্বস্তি ও ঠান্ডা আরাম দেবে গুলকন্দ দুধ, জানুন উপকারিতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ