বাড়িতেই বানান রাজস্থানি স্টাইলের এই অসাধারণ মটনের রান্নাটি

তাই মানুষের স্বাদও ভিন্ন। যাই হোক, রাজস্থানী স্টাইলের মটন রান্না। যার নাম লাল মাস। রইল রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মাঝে নানান দেশের খাবার খেতেও অনেকে পছন্দ করেন। যার জন্যে তখন ছুটতে হয় কোনো প্রাদেশিক রেস্তোরাঁতে। আর বিদেশের খাবার মানেই একেবারে পকেট ফাঁকা। এছাড়া আমাদের দেশ বহু ভাষা-জাতির দেশ। তাই বিভিন্ন রাজ্যে জাতি ভেদে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। উত্তরে গেলে এক ধরনের, দক্ষিণে আরেক ধরনের, এবং পূর্ব-পশ্চিমে আরেক ধরনের খাবার পাওয়া যায়। তাই মানুষের স্বাদও ভিন্ন। যাই হোক, রাজস্থানী স্টাইলের মটন রান্না। যার নাম লাল মাস। রইল রেসিপি।

উপকরণ

মাটন (কারি কাট) (৩০০ গ্রাম)
ঘি (৪০ গ্রাম)
তেজপাতা (১টি)
ধনেপাতা
পেঁয়াজ স্লাইস করে কাটা (২৫০ গ্রাম)
রসুন বাটা (২০ গ্রাম)
আদা বাটা (১০ গ্রাম)
টকদই (৫০ গ্রাম)
ধনে গুঁড়ো (৫ গ্রাম)
হলুদ গুঁড়ো
নুন
দারচিনি (১টি)
ছোট এলাচ (৩টি)
লবঙ্গ (৪টি)
বড় এলাচ (১টি)
মাথানিয়া লঙ্কা গুঁড়ো (৫০ গ্রাম)

প্রণালী

তামার কড়াইতে রান্না করতে পারেন। ঘি গরম করে তার মধ্যে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। ফোড়ন চটরপটর করে উঠলে পেঁয়াজ ভেজে নিন সোনালি হওয়া পর্যন্ত। এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে মাংস দিয়ে দিন। মিনিটখানেক মাংস সাঁতলে নিয়ে লঙ্কার গুঁড়ো, চিনি গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, টকদই মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দিন। আধ ঘন্টা ঢাকনা বন্ধ করে রান্না করুন যাতে মাংস সেদ্ধ হয়ে যায়। পরিবেশনের সময় ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২