নিরামিষের দিন বাড়িতে বানান বাঁধাকপির পাতুরি

নানা মানুষের নানারকম মুখের স্বাদ। তাই নিরামিষের দিন এমন একটি পদ বানান, যা একেবারে মুখে লেগে থাকবে। বাঁধাকপির পাতুরি বানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরামিষের দিন মুখের কিছু রোচে না। অনেকেই আবার নিরামিষ খেতে ভালবাসেন। নানা মানুষের নানারকম মুখের স্বাদ। তাই নিরামিষের দিন এমন একটি পদ বানান, যা একেবারে মুখে লেগে থাকবে। বাঁধাকপির পাতুরি বানান।

উপকরণ

বাঁধাকপি (১ টা), নারকেল ( আধ মালা , কোরানো), গোটা কাঁচালঙ্কা (৬-৭ টি) , কাঁচালঙ্কা বাটা (১ চামচ), হলুদ গুঁড়ো ( আধ চামচ), সর্ষে-পোস্ত বাটা ( বড় ২ চামচ ), সর্ষের তেল ( পরিমাণমতো ), নুন (স্বাদমতো) , চিনি (প্রয়োজনমতো), ধনেপাতা কুচি ( ১ চামচ), লেবু ( ১টি), কলাপাতা (কয়েকটি), কাসুন্দি।

প্রণালী

কুচানো বাঁধাকপির সঙ্গে নারকেল কোরানো, কাঁচালঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সর্ষে-পোস্ত বাটা, নুন,চিনি, ও সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে নিন। এরপর কলাপাতা সেঁকে নিয়ে এবং তেল মাখিয়ে তার ওপর মণ্ডটি দিন। সঙ্গে ১টি কাঁচালঙ্কা দিয়ে ভাল করে মুড়ে নিন। এরপর ১টি ননস্টিক প্যানে তেল দিয়ে পাতুরিগুলো দিয়ে ঢাকা দিন। আঁচ কমিয়ে নিন। এক পিঠ ভাজা হলে অন্য পিঠেটিও ভাল করে ভেজে নিন। পাতুরি তৈরি হয়ে গেলে গরম ভাতের সঙ্গে কাঁচালঙ্কা, লেবু ও কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২