সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: উপবাসের সময় সবচেয়ে বেশি খাওয়া খাবারগুলোর মধ্যে সাবুদানা অন্যতম। সেটা সাবুদানার খিচুড়ি, বড়া বা  চিল্লাই হোক না কেন। সাবুর তৈরি পদ শুধু খেতেই সুস্বাদু নয়, সারাদিন প্রচুর শক্তিও জোগায়। তবে, বেশিরভাগ সাবুদানার পদ বানানোর আগে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তাই, যদি সাবুদানা ভেজাতে ভুলে যান এবং অল্প সময়ে সুস্বাদু কিছু বানাতে চান, তাহলে চিন্তার কোনও কারণ নেই। সাবুদানা না ভিজিয়েই কয়েক মিনিটে সহজ উপায়ে বানানো যায় চিল্লা। এই চিল্লা বাইরে থেকে মুচমুচে এবং ভেতরটা নরম হয়। জেনে নিন সাবুদানা না ভিজিয়ে কীভাবে চিল্লা বানাবেন- 

উপকরণ 

আধ কাপ সাবু

আধ কাপ শ্যামা চাল 

১টি মাঝারি আকারের সেদ্ধ আলু 

আধ কাপ টক দই 

আধ চা চামচ জিরে 

২টি মিহি করে কাটা কাঁচা লঙ্কা 

১ টেবিল চামচ মিহি করে কাটা ধনে পাতা 

স্বাদমতো লবণ

গোলমরিচের গুঁড়ো 

 ১-২ চা চামচ ঘি

পদ্ধতি 

প্রথমে মাঝারি আঁচে একটি প্যান গরম করুন। তাতে সাবুর দানাগুলো দিয়ে ৪-৫ মিনিট ধরে শুকনো করে ভাজুন। হালকা মুচমুচে হয়ে এলে আঁচ বন্ধ করে পুরোপুরি ঠান্ডা হতে দিন। তারপর আবার ভাজা সাবু ও  শ্যামা চাল মিক্সারে দিয়ে মিহি করে পিষে নিন। এবার সেই গুঁড়ো মশলাটি একটি বড় বাটিতে ঢালুন। তারপর তার সঙ্গে সেদ্ধ করে চটকানো আলু, দই, জিরে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, গোলমরিচের গুঁড়ো এবং লবণ ভাল করে মিশিয়ে দিন। অল্প অল্প করে জল দিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয়। এবার একটি প্যান গরম করে তাতে কিছুটা ঘি দিন। তারপর এক হাতা ব্যাটার ঢেলে গোল করে ছড়িয়ে দিন। চারিদিকে সামান্য ঘি ছড়িয়ে দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। নিচের দিকটা সোনালি হলে উল্টে দিয়ে অন্য দিকটাও ভালভাবে ভেজে নিন। তৈরি না ভেজানো সাবুদানার চিল্লা। সবুজ চাটনি, নারকেল চাটনি বা দই দিয়ে গরম গরম পরিবেশন করুন। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম