সরস্বতী পুজোর ভোগের জন্যে চটজলদি বানিয়ে নিন খিচুড়ি ও লাবড়া

তবে এবার চিন্তা নেই, মুশকিল আসান করব আমরা। খুব সহজ পদ্ধতিতে জেনে নিন খিচুড়ি ও লাবড়া রান্নার রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজো মানেই রকমারি ভোগ। আর ভোগ মানেই খিচুড়ি আর সঙ্গে পাঁচমিশালি তরকারি বা লাবড়া থাকতেই হবে! তবে সময়ের অভাবে অনেকেই খিচুড়ি করতে ভয় পান। তবে এবার চিন্তা নেই, মুশকিল আসান করব আমরা। খুব সহজ পদ্ধতিতে জেনে নিন খিচুড়ি ও লাবড়া রান্নার রেসিপি।

খিচুড়ি 

উপকরণ 

গোবিন্দভোগ চাল- ২৫০ গ্রাম

মুগ ডাল- ২৫০ গ্রাম

গোটা গরম মশলা (লবঙ্গ-৫টি, এলাচ-৪টি, দারচিনি- ২ স্টিক)

ঘি- ২ টেবিল চামচ

আদাবাটা- ২ চামচ 

লঙ্কাগুঁড়ো- ১ চাচামচ

শুকনো লঙ্কা ৩-৪ টি

নুন-চিনি স্বাদমতো

সাদা তেল ১ টেবিল চামচ 

তেজপাতা- ২ টো

হলুদ গুঁড়ো- ২ চাচামচ

প্রণালী

প্রথমে কড়াইতে তেল গরম করে চাল-ডাল আলাদা করে ভেজে তুলে নিন। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিন। এরপর তাতে আদা বাটা দেওয়ার পর চাল-ডাল, নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো দিয়ে নেড়েচেড়ে তুলে নিন। এবার চাল-ডালের কাপের মাপেই সব উপকরণ দিয়ে ঢাকা দিয়ে দিন। এরপর চাল-ডাল সেদ্ধ হয়ে গেলে খানিকটা চিনি ও ঘি দিয়ে ভাল করে নাড়িয়ে ঢাকনা বন্ধ করে দিন। চাল-ডাল সেদ্ধ করে নামিয়ে নিন। 

 

ভোগের পাঁচমিশালি সবজি বা লাবড়া

উপকরণ

আলু 

পটল 

ঝিঙে

কাঁচকলা

বরবটি

কুমড়ো

বেগুন

পেঁপে

ফুলকপি

বাঁধাকপির ডাটা।

মশলার পরিমাণ

সরষের তেল- ২ টেবিল চামচ

পাঁচফোড়ন- ২ চা চামচ 

তেজপাতা- ১টি

শুকনো লঙ্কা- ২টি

আদাবাটা- ২ চাচামচ

জিড়েগুঁড়ো- ১ চা চামচ

ধনেগুঁড়ো- ১ চা চামচ

হলুদ- ২ চা চামচ 

লঙ্কাগুঁড়ো- ১ চা চামচ

কাঁচা লঙ্কা- ৪টি।

প্রণালী

সমস্ত সবজি ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আধ চা চামচ আদাবাটা দিয়ে দিন। এরপর সমস্ত সবজিগুলিকে ভালো করে নেড়ে নিয়ে তাতে স্বাদমতো নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো, কাঁচালঙ্কা এবং বাকি গুঁড়োমশলা দিয়ে কম আঁচে ঢেকে দিন। অন্তত ১০ মিনিট দেখে মসলা ও সবজিগুলি ভাল করে সেদ্ধ হয়ে এলে সামান্য ঘি দিয়ে নামিয়ে নিন। 

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও