এই মুহূর্তে

ষষ্ঠীর সকালে বানিয়ে ফেলুন ‘পুজো স্পেশাল’ নিরামিষ নবরত্ন কোর্মা, জেনে নিন রেসিপিটি

নিজস্ব প্রতিনিধি: পুজোর চারদিন খাওয়া-দাওয়াতে থাকে না কোনও বিধিনিষেধ। পাঁচ দিনে বাইরে যেমন দেদার খাওয়া-দাওয়া হয় তেমনি বাড়িতেও হয় রকমারি রান্না। নবরাত্রির ষষ্ঠী তিথিতে দেবী কাত্যায়নী রূপে পুজো করা হয় দুর্গাকে। অধিকাংশ বাঙালির হেঁসেলে এই বিশেষ দিনে নিরামিষ রান্না হয়। ষষ্ঠী-অষ্টমীতে বাঙালির হেঁসেলে আমিষের প্রবেশ নিষেধ। ষষ্ঠীর সকালে মায়ের বোধনের পর হয় অধিবাস। ষষ্ঠীতে পুজোর আমেজ জমিয়ে দেয় নারকেল দিয়ে ছোলার ডাল, কুমড়োর ছক্কা, ফুলকপির রোস্ট, নিরামিষ আলুর দম, পনিরের সুস্বাদু পদ। পুজোর সময় বানিয়ে ফেলুন নিরামিষ এই পদ যা জিভে জল আনতে বাধ্য।

নবরত্ন কোর্মা

উপকরণ: মাঝারি মাপের টুকরো করে সমান করে কাটুন একটি বড় আলু , বিট, গাজর, ফুলকপি, বিনস। চৌকো মাঝারি সাইজ করে পনির, ক্যাপসিকাম, টমেটো কেটে নিন। এক চামচ আদা বাটা, ৫-৬টি কাজুবাদাম, আমন্ড বাদাম, এক টেবিলস্পুন পোস্ত, এক টেবিলস্পুন চারমগজ, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনেগুঁড়ো, কাঁচালংকা, গোটা দারচিনি, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ ও শুকনো লঙ্কা, ১ কাপ সাদা তেল, ১ কাপ দুধ, ১ চা চামচ ঘি, স্বাদমত নুন-চিনি।

পদ্ধতি : সবজিগুলো ভালো করে ধুয়ে একটি পাত্রে আলাদা করে রেখে দিন। একটি ব্লেন্ডারে অল্প জল দিয়ে পোস্ত, কাজুবাদাম, আমন্ড, চারমগজ ভাল করে পেস্ট করে নিন। এরপর গ্যাসে কড়াইতে সাদা তেল গরম করে তাতে ফোড়ন হিসেবে দিন তেজপাতা, শুকনো লংকা, গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ। এরপর আদা বাটা দিয়ে অল্প কষিয়ে নিন কাঁচা আদার গন্ধ যাওয়া অবধি। এরপর কেটে রাখা টমেটো দিয়ে অল্প আঁচে নাড়ুন। তারপর সবজিগুলি দিয়ে ভাল করে কষিয়ে রান্না করুন। সমস্ত সবজি অল্প ভাজা হলে তাতে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লংকাবাটা, গুঁড়ো মশলা মিশিয়ে আরও ভালো করে রান্না করুন। তারপর তাতে যোগ করুন কাজু-চারমগজ বাটা। তারপর বেশ কিছুক্ষণ সেটিকে কষিয়ে তেল ছাড়লে সামান্য গরম দুধ যোগ করুন। এবার দিন স্বাদমত নুন ও চিনি। কয়েক মিনিট কড়াইয়ে ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর নামানোর আগে এক চা চামচ ঘি ও সামান্য পরিমাণ গরম মশলা পাউডার ছড়িয়ে দিন। তাহলেই তৈরি হয়ে গেল পুজো স্পেশাল নবরত্ন কোর্মা। আর গরম গরম পোলাও, পরোটা বা লুচির সঙ্গে পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পৌষ পার্বণে আনুন নতুনত্বের স্বাদ, কম সময়ে বানিয়ে ফেলুন রাঙা আলুর পিঠে

শীতকালের সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন সয়াবিন পপকর্ন

শীতের সন্ধ্যায় বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো তন্দুরি চা

শীতের দুপুরে মিঠে রোদে বসে গরম ভারতের সঙ্গে ট্রাই করুন আড়মাছের রসা

স্বাদ বদলে বানিয়ে ফেলুন চিংড়ির পাটিসাপটা, কীভাবে বানাবেন রইল রেসিপি…

বাড়িতে সহজে বানান পিঁয়াজ কলির পরোটা, ভুলে যাবেন বাকি সব কিছুর স্বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ