ভ্যাপসা গরমে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে চটপট বানিয়ে নিন এই খাবারগুলি

ভ্যাপসা গরমে স্বাস্থ্যের দিক থেকে একটু নজর রাখতে প্রতিদিন হালকা খাবার খেতে পারেন। এমনই কয়েকটি খাবারের কথা আজ জানাবো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্যাপসা গরমে স্বাস্থ্যের দিক থেকে একটু নজর রাখতে প্রতিদিন হালকা খাবার খেতে পারেন। এমনই কয়েকটি খাবারের কথা আজ জানাবো।

শুক্তো

প্রতিদিন এক বাটি শুক্তো আপনার লাঞ্চ আরও লোভনীয় করে তুলতে পারে। এর জন্যে করলা, আলু, বেগুন, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে এবং বড়ি দিয়ে প্রত্যেকটা সবজি এবং বড়ি আলাদা আলাদা করে ভেজে কড়াইতে অল্প তেল গরম করে পাঁচফোঁড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে সমস্ত সবজিগুলি দিয়ে সামান্য হলুদ এবং নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে সামান্য সর্ষে-পোস্ত বাটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে।

তেতোর ডাল

গরমে তেতোর ডাল যেন অমৃত। এটা তৈরির জন্যে প্রেশার কুকারে মুগ ডাল নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ভালো করে ঘেঁটে নিন। এরপর উচ্ছে গোল গোল পাতলা করে কেটে কড়াইযে তেল দিয়ে পাঁচফোঁড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে দিন। এরপর তাতে উচ্ছেগুলো ভেজে সিদ্ধ ডাল ঢেলে দিন। প্রয়োজন মতো কাঁচালঙ্কা এবং নুন হলুন দেবেন।

লাউয়ের ডালনা

লাউয়ের ডালনা রান্না করাও খুব সহজ এবং সুস্বাদু, পুষ্টিকর। প্রথমে খোসা ছাড়িয়ে ডুমো করে লাউ কেটে একই রকমভাবে কেটে নিন আলু। বড়ি ভেজে আলাদা করে তুলে নুন হলুদ দিয়ে আলুগুলি ভালো করে ভেজে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে পাঁচফোঁড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে তাতে ডুমো করে কাটা লাউ দিয়ে নাড়াচাড়া করে নিন। এরপর ধীরে ধীরে লাউ থেকে জল বেরিয়ে নরম হয়ে গেলে তাতে ভেজে রাখা আলু দিয়ে অল্প নুন, হলুজ, জিরে, ধনে এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল মিশিয়ে নিন। এতে ভাজা বড়িগুলি দিয়ে কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সামান্য গরম মশলা গুঁড়ো এবং ঘি দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২