দোলপূর্ণিমার দিন বাড়িতেই বানান এই বিশেষ নিরামিষ পদটি

তাই আজকে এমন একটি নিরামিষ পদের নাম বলব, যা আপনারা দোলের দিন অনায়াসেই বানিয়ে খেতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই দোলপূর্ণিমা। এই বিশেষ দিনে অনেক বাড়িতেই নিরামিষ খাওয়ার প্রবণতা রয়েছে। তাই আজকে এমন একটি নিরামিষ পদের নাম বলব, যা আপনারা দোলের দিন অনায়াসেই বানিয়ে খেতে পারেন। পদটির নাম ওলের কোপ্তা। এই বিশেষ পদটি বানাতে প্রয়োজন কি কি!

উপকরণ

সেদ্ধ করা ওল (৫০০ গ্রাম), বেসন (১৫০ গ্রাম), টমেটো (বড়, ১ টা), আদাবাটা (২ চামচ), লঙ্কা গুঁড়ো (২ চামচ), নুন-চিনি (পরিমাণমতো), নারকেল কোরা (আধ মালা), ঘি (২ চামচ), কিশমিশ-কাজু (অল্প), চারমগজ বাটা (অল্প), ধনেপাতা কুচি (অল্প), গোটা গরম মশলা (অল্প), তেল, জিরে, শুকনোলঙ্কা, তেজপাতা, ভাজা গরম মশলা (৩ চামচ)।

প্রণালী

কড়াইতে তেল গরম করুন। একটা বাটিতে ওল, বেসন, ১ চামচ আদাবাটা, ১ চামচ লঙ্কাগুঁড়ো, নুন, চিনি, নারকেল কোরা, ভাজা গরম মশলা একসঙ্গে মেখে গরম তেলে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন। একটা থালায় ঘি লাগিয়ে রাখুন। ওলের মিশ্রণটা শক্ত হয়ে এলে থালার ওপর ছড়িয়ে দিন। ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে কেটে ছাঁকা তেলে ভেজে তুলে রাখুন। প্যানে ঘি গরম করুন। তাতে গোটা গরম মশলা হালকা থেঁতো করে ছাড়ুন। তেজপাতা দিন। এবার টমেটো বাটা, ধনে-জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদাবাটা, নুন ও চিনি দিন। ভাল করে কষান। চারমগজ বাটা দিন। হালকা নাড়াচাড়া করে চার কাপ গরম জল মেশান। গ্রেভি ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে ফুটিয়ে ভাজা ধোঁকার ওপর ঢেলে দিন। অল্প ঘি ছড়িয়ে দিতে পারেন। সাজাবার জন্য কাজু ও ধনেপাতা কুচি দিন।

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়