কালীপুজোর দিন বাড়িতে বানিয়ে নিন সাদা খিচুড়ি

তাই দেখে নিন কালীপুজোর ভোগের সাদা খিচুড়ি করবেন কী ভাবে? রইল রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর দিন স্বাভাবিকভাবেই তারাপীঠে চলে বিশেষ পুজোর আয়োজন। বিশেষ তিথিতে তারাপীঠ মন্দিরে পুজো করা হয় নিষ্ঠা ভরে।এই দিন অনেকে নিরামিষ খাবার খেয়ে থাকেন। আর পুজোর ভোগ মানেই নিরামিষ রান্না। আর নিরামিষ মানেই পেঁয়াজ-রসুনের গন্ধও থাকবে না। তাই দেখে নিন কালীপুজোর ভোগের সাদা খিচুড়ি করবেন কী ভাবে? রইল রেসিপি। 

উপকরণ

গোবিন্দভোগ চাল -১ কেজি

সোনামুগ ডাল -১/২ কেজি

মুগ ডাল -১/২ কেজি

গোটা গোলমরিচ-১৫-২০ টা

গোটা জিরে- ১ টেবিল চামচ

লবঙ্গ- ৫-৬টা

এলাচ- ৭-৮ টা

দারচিনি ২-৩ টুকরো

তেজপাতা ২-৩ টে

ঘি -১/২ কাপ

তেল – ১/২ কাপ

কিশমিশ- ২৫-৩০টা

আমন্ড কুঁচি-সামান্য

আদা বাটা- ২ টেবিল চামচ

শুকনো লঙ্কা- ৩ টে

কাঁচা লঙ্কা- পছন্দমতো

নুন ও চিনি আন্দাজমতো

প্রণালী 

প্রথমে একটি বড় পাত্রে তেল ঘি একসঙ্গে গরম করে তার মধ্যে গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা নেড়ে নিন। এরপর গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল, কাঁচা মুগ ডাল দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে আদা বাটা, নুন ও চিনি আন্দাজমতো দিয়ে আরও তিন মিনিট ভেজে গরম জল দিয়ে দিন পরিমাণমতো। এরপর চাল ফুটে গেলে ওর মধ্যে কিশমিশ, আমন্ড বাদাম কুঁচি, কাঁচা লঙ্কা ও ২ টেবিল চামচ ঘি দিয়ে ঢেকে ওভেনের আঁচ কমিয়ে পুরোটা বেশ শুকিয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

    

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের