দুপুরের ভোজটা জমে উঠুক জনপ্রিয় ‘তেহারি’ দিয়েই

Share:

নিজস্ব প্রতিনিধি : মাংস খেতে কে না ভালবাসে। অনেকের আবার মাংস না খেলে দুপুরের ভোজ টা জমে না। তবে প্রতিদিন একঘঁয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছেন!তবে আপনিও নতুনত্ব আনতে মাংস দিয়েই বানিয়ে ফেলুন বাংলাদেশের এই জনপ্রিয় খাবার তেহারি।ছুটির দিনে বেশি না ভেবে ঝটপট বাজারে গিয়ে কিনে ফেলুন টাটকা খাসির মাংস।

উপকরণ: ৫০০ গ্রাম খাসির মাংস, গোবিন্দভোগ চাল, আধা কাপ টক দই, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, লেবু, ১ টেবিল চা চামচ গোলাপ জল, ধনে গুঁড়ো, তেজপাতা,পেঁয়াজ কুচি, তেহারি মশলা (জায়ফল, জয়িত্রী, সাদা মরিচ, এলাচ গুঁড়ো)

প্রণালী : প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন।পেঁয়াজ অল্প ভেজে তার মধ্যে আদা, রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন।এইবার তেহারি মশলা আর কাঁচালঙ্কা দিয়ে দিন। এরপর ভাল করে মশলাটি কষিয়ে নিন।দই মিশিয়ে নিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছেড়ে এলে মাংস প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে।মাংস সেদ্ধ হয়ে এলে তাতে ভাল পরিমাণে ঘি মিশিয়ে দিন। এইবার কুকার থেকে মাংসগুলি তুলে নিন।অবশিষ্ট ঝোলে চাল দিয়ে নাড়াচাড়া করে একে একে গোটা গরম মশলা, জিরে, লবন ও চিনি দিয়ে দিন। এইবার চালের দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিন কুকারে। জল ফুটে এলে গুঁড়ো দুধ মিশিয়ে কুকারে ভাত সেদ্ধ করে নিলে খেতে ভাল টেস্ট হবে।

এরপর ভাত সেদ্ধ হয়ে গেলে তাতে তুলে রাখা মাংস মিশিয়ে দিন।ব্যাস রেডি তেহারি। এবার লেবুর সহযোগে গরম গরম তেহারি পরিবেশন করতে পারেন। এটা খেতে খুব সুস্বাদু এবং খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়।

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল