স্বাদ বদলাতে চান? ঘরে থাকা আলু দিয়েই তৈরি হবে এই মুচমুচে বড়া, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে একেবারে মেদু বড়ার মতো হলেও, এটি মোটেও মেদু বড়া নয়। আবার বাঙালির আলুর চপের সঙ্গেও খানিক মিল আছে, তবে রান্নার কায়দা আলাদা। সবচেয়ে বড় কথা-এতে এক ফোঁটাও বেসন লাগে না! বাইরে থেকে মুচমুচে, ভেতরে নরম এই নোনতা মুখরোচক স্ন্যাকসের নাম পট্যাটো ডোনাট। আমেরিকার মিষ্টি ডোনাটের আদলে তৈরি হলেও, এর স্বাদ একেবারে দেশি ও ঝাল-নোনতা। আলু আর সুজির জাদুতে তৈরি এই খাবার যে কোনও দিনের বিকেলের চা-আড্ডায় হয়ে উঠতে পারে সুপারহিট।

উপকরণ
১ কাপ সুজি
১ কাপ সেদ্ধ আলু (ভালো করে চটকানো)
দেড় টেবিল চামচ সাদা তিল
৪-৫টি কাঁচা লঙ্কা (কুচি)
সামান্য ধনে পাতা বা পুদিনা পাতা (কুচি)
১ চা চামচ চিলি ফ্লেক্স
১ চা চামচ গোটা জিরে
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ জিরে গুঁড়ো
নুন স্বাদমতো
১ গ্লাস জল
ভাজার জন্য প্রয়োজনমতো তেল

প্রণালী
প্রথমে কড়াইয়ে অল্প তেল গরম করে তাতে সুজি ও জল বাদ দিয়ে বাকি সব মশলা দিয়ে হালকা করে কষিয়ে নিন। মশলার গন্ধ বেরোলে ১ গ্লাস জল দিন। জল ফুটে উঠলে তাতে সুজি ও চটকানো সেদ্ধ আলু যোগ করুন। ভালো করে নেড়ে মিশিয়ে ঘন একটি ডো তৈরি করুন। এই মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে হাতে অল্প তেল মেখে ছোট ছোট লেচি নিন। গোল করে চ্যাপ্টা করে মাঝখানে আঙুল দিয়ে গর্ত বানান, একদম ডোনাট বা মেদু বড়ার মতো।

এবার কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে ডোনাটগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। গরম গরম পট্যাটো ডোনাট পরিবেশন করুন ধনেপাতার চাটনি বা পছন্দের সসের সঙ্গে।

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর