পনিরের এই পদ বানিয়ে দেখবেন নাকি?

নিরামিষের দিনগুলিতে দুধের স্বাদ ঘোলে মেটাতে পনিরের নানা পদ আমাদের বিশেষ ভরসাস্থল। একঘেয়ে পনিরের পদ ছেড়ে এবার বাড়িতে বানান 'আচারি পনির'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিরামিষের দিনগুলিতে দুধের স্বাদ ঘোলে মেটাতে পনিরের নানা পদ আমাদের বিশেষ ভরসাস্থল। একঘেয়ে পনিরের পদ ছেড়ে এবার বাড়িতে বানান ‘আচারি পনির’। পরোটা বা রুটির সঙ্গে জমে যাবে আপনার ডিনার।

উপকরণ-

পনির-৫০০ গ্রাম

কালোজিরে- ১/২ চা চামচ

মৌড়ি- ৩-৪ চা চামচ

আদা বাটা- ১/২ চা চামচ

রসুন বাটা- ১/২ চা চামচ

পেঁয়াজ বাটা- ১ কাপ

কাঁচা লঙ্কা কুঁচি- ১-২ চা চামচ

আমচুর পাউডার- ২-৩ চা চামচ

চিনি- প্রয়োজনমত

নুন- স্বাদমত

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ২ চা চামচ

টকদই- ১/২ কাপ

হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১/২ চা চামচ

প্রণালীঃ কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে টুকরো করে রাখা পনির ভালোভাবে ভেজে নিন। এরপর এতে কালোজিরে, মৌড়ি, ফোড়ন দিয়ে সামান্য ভেজে নিন। কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে পেঁয়াজ কুঁচি ও লঙ্কা কুঁচি দিয়ে ভাজতে থাকুন। সোনালি হয়ে এলে এতে একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে সামান্য নেড়ে নিন। এরপর এতে দই, আমচুর পাউডার, চিনি ও প্রয়োজনমত নুন দিয়ে সামান্য নেড়ে এতে আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন। ফুটে জল শুকিয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন আচারি পনির।

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

অবিভক্ত বাংলার ঐতিহ্য বুকে নিয়ে সাড়ে ৩৫০ বছর, বসিরহাটের ঘোষবাড়ির পুজোয় আজও বনেদিয়ানা অটুট

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ