শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর ক’টা দিন মিষ্টি, মশলাদার খাবার খেয়ে বাড়বে ওজন। তাই তার আগে অনেকেই নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন।  তবে সকাল বা সন্ধ্যার চা নিমকি ছড়া ঠিক জমে না।  কিন্তু তেলে ভাজা বলে অনেকেই পছন্দের এই খাবার থেকে দূরে থাকেন। এবার সেই চিন্তা দূরে সরিয়ে তেলেভাজা ছাড়াই বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি। ওভেনে বেক করেই তৈরি হবে এমন এক লোভনীয় স্ন্যাকস, যার স্বাদে থাকবে চেনা নিমকির স্বাদ, অথচ রান্নায় লাগবে না কড়াই ভর্তি তেল। পুজোর আগে চায়ের আড্ডায় চায়ের সঙ্গে এই নিমকি হতে পারে জমজমাট জলখাবার।  

উপকরণ

ময়দা

সাদা তেল সামান্য, ময়ানের জন্য

নুন স্বাদমতো

চিনি এক চিমটে

বেকিং পাউডার ১ চা চামচ

বেকিং সোডা এক চিমটে

কালোজিরে ১ চা চামচ

জোয়ান ১ চা চামচ

আমচুর আধ চা চামচ

চাট মশলা আধ চা চামচ

ধনে পাতা ২ চা চামচ

পুদিনা পাতা ২ চা চামচ

দুধ ৩ হাতা

মাখন আধ চা চামচ

গুঁড়ো চিনি প্রয়োজনমতো

পদ্ধতি

প্রথমে ময়দার সঙ্গে সামান্য সাদা তেল দিয়ে ভাল করে ময়ান দিন। এরপর নুন, এক চিমটে চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, কালোজিরে, জোয়ান, আমচুর ও চাট মশলা দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। ধনেপাতা ও পুদিনা পাতা মিহি করে কুচিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে দিন। এবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নরম মণ্ড তৈরি করুন। মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা রুটির মতো বেলে নিন। ছুরি দিয়ে বরফির আকারে কেটে প্রতিটি নিমকির গায়ে কাঁটা-চামচ দিয়ে সামান্য ফুটো করে দিন। এতে বেক করার সময় নিমকির আকার ঠিক থাকবে। এরপর বেকিং ট্রেতে সামান্য মাখন লাগিয়ে নিমকির টুকরোগুলি সাজিয়ে দিন। আগে থেকে ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে রাখুন। এবার নিমকি প্রায় ৮-৯ মিনিট বেক করুন। গায়ে হালকা লালচে রং ধরলেই ওভেন থেকে বের করে নিন। শেষে উপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলেই তৈরি তেল ছাড়া মুচমুচে বেকড নিমকি। 
 

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি