রাখিতে ভাইকে চমকে দিন ‘চিকেন গন্ধরাজ’ উপহার দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি :  হাতে আর বাকী একটা দিন। রাত পোহালেই রাখি। এইসময় বাড়িতে কী রাঁধবেন ভাবছেন ? খাবারের মেনু খুলে বসলে রাত পেরিয়ে সকাল হয়ে যাবে। তাই সহজ কিছু অথচ সুস্বাদু খেতে এমন কিছু কম সময়ে বানাতেই পারেন। আবার এইদিনে বোনেরাও রান্না করে চমকে দিতে পারেন ভাইদের। তবে আর দেরী কেন! সারাদিন হেঁশেলে থাকলে কী চলবে ? তাই মাত্র কম সময়ে বানিয়ে নিন ‘চিকেন গন্ধরাজ’। জেনে নিন সহজ পদ্ধতি।

উপকরণ : ৪০০ গ্রাম বোনলেস চিকেন, নারকেলবাটা, রসুনবাটা, কাঁচা লঙ্কাবাটা, গোলমরিচগুঁড়ো, রসুন বাটা, ২ পাতিলেবু লেবু, ১ টি বড় গন্ধরাজ লেবু, ১৫ টি গন্ধরাজ লেবুর পাতা, ১৫ টি কুমড়ো পাতা, সাদা তেল, লবন ও সুতো

প্রণালী : প্রথমে চিকেনের কিমা বানিয়ে নিতে হবে। এটি আপনি মিক্সিতে বা শিল নোড়ায় বেটেও করতে পারেন। এবার একটি পাত্রে চিকেনের কিমা নিয়ে, তার মধ্যে পোস্তবাটা, নারকেলবাটা, রসুনবাটা, কাঁচা লঙ্কাবাটা ও ১ টি গন্ধরাজ লেবুর পাতাবাটা, গন্ধরাজ লেবুর রস, সাদা তেল ও গোলমরিচগুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে।

এবার একটি কুমড়ো পাতা ধুয়ে হালকা সেঁকে নিন তাওয়ায়। দেখবেন পাতাটি যাতে পুড়ে না যায়। তার মধ্যে এই মিশ্রণটি ৩ টেবিল চামচ নিয়ে, উপরে একটি গন্ধরাজ লেবুর পাতা রেখে খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে দিন। এবার একটি ফ্রায়িং প্যান তেল গরম করে এরমধ্যে একে একে পাতুরিগুলো দিয়ে, ঢিমে আঁচ রেখে ঢেকে দিন উপর থেকে। বারে বারে উলটেপালটে ভাল করে ভেজে নিতে হবে। চারিদিকে সুন্দর লালচে কালার চলে এলে, নামিয়ে নিন। এবার উপরে পাতিলেবুর রস ছড়িয়ে দিন। ব্যস রেডি চিকেন গন্ধরাজ। এবার এই সুস্বাদু রেসিপিটি পরিবারের সকলের সঙ্গে মিলে উপভোগ করুন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ