মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুমে প্রতিটি পরিবারেই মিষ্টি তৈরি করা হয়। বাড়িতে যদি মাত্র এক গ্লাস দুধ থাকে, তাহলেও সহজেই তৈরি করে ফেলতে পারেন নরম, সুস্বাদু এবং মুখে গলে যাওয়া দুধের বরফি। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আবার ঘণ্টার পর ঘণ্টা রান্নাঘরেও কাটাতে হবে না। অল্প সময়ে তৈরি হওয়া এই মিষ্টি বিকেলের জলখাবার, অতিথি আপ্যায়ন কিংবা উৎসবের মেনু সব ক্ষেত্রেই দারুণ মানিয়ে যায়।

উপকরণ

১ গ্লাস ফুল ফ্যাট দুধ, আধা কাপ দুধের গুঁড়ো, ৩ টেবিলচামচ চিনি (স্বাদ অনুযায়ী), ১ টেবিলচামচ ঘি, অল্প এলাচ গুঁড়ো এবং সাজানোর জন্য কুচোনো পেস্তা বা বাদাম, সামান্য জাফরান।

পদ্ধতি

প্রথমে একটি ভারী তলার কড়াইয়ে দুধ ঢেলে মাঝারি আঁচে গরম করুন। দুধ ফুটতে শুরু করলে তাতে ধীরে ধীরে দুধের গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন, যাতে কোনও দলা না থাকে। এরপর চিনি দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হতে শুরু করলে ঘি এবং এলাচ গুঁড়ো যোগ করুন। ক্রমাগত নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি কড়াইয়ের গা ছেড়ে একসঙ্গে জমাট বাঁধতে শুরু করে। এবার একটি ঘি মাখানো ট্রে বা প্লেটে এই মিশ্রণটি ঢেলে সমান করে ছড়িয়ে দিন। উপর থেকে কুচোনো পেস্তা, কাজু বা বাদাম ছড়িয়ে হালকা চাপ দিয়ে বসিয়ে দিন। ঘরের তাপমাত্রায় কিছুক্ষণ রেখে তারপর অন্তত ১ থেকে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। ভালভাবে সেট হয়ে গেলে পছন্দমতো বর্গাকার বা ডায়মন্ড আকারে কেটে পরিবেশন করুন।

এই দুধের বরফি তৈরি করতে মাওয়া বা ক্ষীরের প্রয়োজন হয় না। মাত্র কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যায় রেস্তোরাঁ বা মিষ্টির দোকানের মতো স্বাদের একটি ঘরোয়া মিষ্টি। শিশু থেকে বড় সবারই পছন্দ হবে এই সহজ রেসিপি। অতিথি এলে বা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতেই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু দুধের বরফি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২