চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরমে অতিথিদের স্বাগত জানাতে ওয়েলকাম ড্রিঙ্কে রাখুন কাঁচা আমের সরবত

নিজস্ব প্রতিনিধি: আসছে বাঙালির নতুন বছর। বাড়িতে হবে অতিথি আপ্যায়ণ। থালা ভরা পদ তো থাকবেই। কিন্তু এই তীব্র গরমে কেউ বাড়িতে এলে তার গলা শুকিয়ে যাওয়াটা স্বাভাবিক।  পয়লা বৈশাখে কোন পানীয় দিয়ে সকলের পেট ঠাণ্ডা করবেন  ভাবছেন নিশ্চয়ই।  সেই তালিকায় রাখতে পারেন কাঁচা আমের শরবত। এতে শরীরও ভালো থাকবে ও রোদ থেকে আসা  অতিথিদের  তৃপ্তিও দেবে। 

উপকরণ

মাঝারি আকারের কাঁচা আম ২-৩টি

চিনি আধা কাপ

বিট লবণ আধা চা-চামচ

সরিষাবাটা আধা চা-চামচ

জিরে গুঁড়ো

লবণ স্বাদমতো

কাঁচা লঙ্কা ২-৩টি 

বরফ কুচি প্রয়োজন 

 পদ্ধতি 

কাঁচা সবুজ আমের খোসা ফেলে পাতলা করে কেটে নিন। তারপর সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। তারপর সেটি ছাঁকনি দিয়ে ছেঁকে একটি বড় পাত্রে ঢেলে তাতে প্রয়োজনমতো জল মেশান। নুন দিন স্বাদমতও। তারপর ঢেলে  দিন ।  এবার গ্লাসে ঢেলে তাতে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন সুস্বাদু ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত।  

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ