এই গরমে ট্রাই করে দেখুন নতুন স্বাদের টক-ঝাল-মিষ্টি পেয়ারার আইসক্রিম

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার শুরু হবে সেই পচা গরমের মরশুম। বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা। আইসক্রিম-কোল্ডড্রিঙ্কসের দোকানে বাড়বে ভিড়। তবে দোকানে না গিয়ে যদি বাড়িতেই একটু অন্য স্বাদের আইসক্রিম বানানো যায় তাহলী মন্দ হয় না। পেয়ারা মশলা মাখিয়ে খেতে দারুন লাগে কিন্তু যদি এই পেয়ারা দিয়ে আইসক্রিম বানানো যায় তাহলে কেমন হয়। চকলেট, ভ্যানিলা, বাটারস্কচ এই সমস্ত ফ্লেভারের আইসক্রিম খেয়েছেন । এবার খেয়ে দেখেন অন্য স্বাদের পেয়ারার আইসক্রিম। কীভাবে বানাবেন রইল রেসিপি। 

উপকরণ:

২টি পেয়ারা

১ কাপ মিল্ক পাউডার

১ কাপ ফ্রেশ ক্রিম

আধ কাপ চিনি

১ চা চামচ লঙ্কার গুঁড়ো

স্বাদমতো বিট নুন

পদ্ধতি 

প্রথমে পেয়ারার উপরটা  কেটে নিয়ে ভিতর থেকে শাঁস বার করে নিন। এ বার মিক্সিতে পেয়ারার শাঁস, ফ্রেশ ক্রিম, গুঁড়ো দুধ, চিনি, লঙ্কার গুঁড়ো আর বিট নুন ভাল করে মিশিয়ে পেস্ট করে নিন। এমন ভাবে পেস্ট করবেন যেন মিশ্রণটি মোলায়েম হয়। তারপর ফাঁকা পেয়ারার মধ্যে মিশ্রণটি ভরে ডিপ ফ্রিজে রেখে দিন সারা রাত। তারপর লম্বালম্বি ভাবে আট টুকরো করে কেটে উপর থেকে অল্প লঙ্কার গুঁড়ো আর বিট নুন ছড়িয়ে পরিবেশন করুন পেয়ারার আইসক্রিম। একেবাড়ে ভিন্ন স্বাদের এই আইসক্রিম খেলে বারবার খেতে চাইবেন। অতিথিরা এলেও খুশি হবে।    

প্রয়াত পরিচালক কুকুকে গোপনে বিয়ে করেছিলেন অরুণা ইরানি, কেন তাঁদের সন্তান হল না জানেন?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, ধরা পড়ল ভিডিওতে

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের