স্ন্যাক্স হিসেবে বাড়িতেই মাটনের এই রেসিপিটি বানাতে পারেন

টন কাবাবের তেমনি প্রচলন নেই বললেই চলে। তবে আজ জানাবো মাটনের একটি দুর্ধর্ষ কাবাবের রেসিপি। যার নাম মাটনের বড়া কাবাব। বাড়িতেই চটপট বানিয়ে ফেলতে পারবে এই কাবাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ন্যাক্সের আইটেম হিসেবে কাবাব খেতে অনেকেই ভালবাসেন। তবে বেশি প্রচলন চিকেন কাবাবের। মাটন কাবাবের তেমনি প্রচলন নেই বললেই চলে। তবে আজ জানাবো মাটনের একটি দুর্ধর্ষ কাবাবের রেসিপি। যার নাম মাটনের বড়া কাবাব। বাড়িতেই চটপট বানিয়ে ফেলতে পারবে এই কাবাব। জেনে নিন পদ্ধতি।

উপকরণ

মাটনের রিব-এর অংশ (৫০০ গ্রাম)
জল ঝরানো দই (২০০ গ্রাম)
ফ্রেশ ক্রিম (৫০ গ্রাম)
রোস্টেড বেসন (২০ গ্রাম)
পেঁপে পেস্ট (১০০ গ্রাম)
এলাচ (১০ গ্রাম)
সাদা গোল মরিচ গুঁড়ো (আধ চা-চামচ) দারচিনি (১০ গ্রাম)
তেজপাতা (২ টি)
ডিমের হলুদ অংশ (১ টা)
জায়ফল (১ টা)
জয়ত্রী (৫ টা)
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (আধ চা-চামচ)
লাল লঙ্কা গুঁড়ো (আধ চা-চামচ)
হলুদ (আধ চা-চামচ)
গোটা জিরে (আধ চা-চামচ)
আদা রসুন বাটা (১ চা-চামচ)।

প্রণালী

প্রথমে এলাচ, দারচিনি, তেজপাতা, জায়ফল, জয়ত্রী গুঁড়ো করে মাটন ম্যারিনেশন করতে হবে। তাতে লাগবে মাটন, আদা-রসুন বাটা, পেঁপে পেস্ট, সাদা গোলমরিচ গুঁড়ো। সব ভালো করে মিশিয়ে ২ ঘণ্টা ঢেকে রেখে ডিমের হলুদ অংশ ফেটিয়ে নিন। এরপর একটা বাটিতে দই ও সমস্ত মশলা মিশিয়ে তাতে ফেটানো ডিম দিয়ে দিন। এরপর তাতে পুদিনা ও ধনেপাতা কুচি মেশান। এরপর মাটন তার মধ্যে ঢেলে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেন প্রি হিট করুন ১২ থেকে ১৫ মিনিট। স্কিউয়ারে গেঁথে মাংসের টুকরো গ্রিল করে নিন ১৫ থেকে ২০ মিনিট। ওভেন না থাকলে আগে থেকে মাংস আধা সেদ্ধ করে ম্যারিনেশন করে গ্যাসে সেঁকে নেবেন। তবে ম্যারিনেশন বেশিক্ষণ সময় করলে আরও ভালো হয়।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও