কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মধ্যে হঠাৎ বিশাল আকৃতির বিষধর গোখরা! আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন গোটা পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এক মহিলা সাপ উদ্ধারকারী। অত্যন্ত যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে সফলভাবে প্রায় ১০ ফুট লম্বা কিং কোবরাটিকে উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেন তিনি। এই ঘটনায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাঘা মহকুমার বাল্মীকিনগর থানার অন্তর্গত বিশাহা গ্রামে। স্থানীয় বাসিন্দা মুন্নি লালের বাড়িতে আচমকাই একটি বিশাল কিং কোবরা ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়েই বাড়ির সদস্যরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। এরপর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান আশপাশের বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাল্মীকিনগরের পরিচিত সাপ উদ্ধারকারী জানকী দেবী। তিনি এলাকায় ‘সর্পকন্যা’ নামে পরিচিত। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের জোরে তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষধর সাপটিকে উদ্ধার করেন। পরে সেটিকে বাল্মীকি টাইগার রিজার্ভ সংলগ্ন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সময়মতো উদ্ধার অভিযান সফল হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন: ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

বাল্মীকিনগর রেঞ্জের বন আধিকারিক সত্যম কুমার জানিয়েছেন, বর্ষাকাল এবং আবহাওয়ার পরিবর্তনের সময় জঙ্গল থেকে বিষধর সাপ প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ে। বিশেষ করে বাল্মীকি টাইগার রিজার্ভের আশপাশের গ্রামগুলিতে এমন ঘটনা তুলনামূলক বেশি দেখা যায়। তিনি সাধারণ মানুষকে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিজেরা ধরার চেষ্টা না করার পরামর্শ দিয়েছেন। পরিবর্তে দ্রুত বন দফতর বা প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, কিং কোবরা বিশ্বের অন্যতম বিষধর সাপ। এর নিউরোটক্সিক বিষ মানুষের স্নায়ুতন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলে। তাই এই সাপের কামড়ে আক্রান্ত হলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। জানকী দেবী ইতিমধ্যেই হাজার হাজার বিষধর সাপ নিরাপদে উদ্ধার করেছেন। মাত্র ১২ বছর বয়সে তিনি এই কাজ শুরু করেন। উদ্ধার অভিযানের সময় একাধিকবার সাপের কামড় খেলেও তিনি পিছিয়ে যাননি। মানুষের নিরাপত্তা এবং বন্যপ্রাণ সংরক্ষণের লক্ষ্যেই আজও নিরলসভাবে কাজ করে চলেছেন এই ‘সর্পকন্যা’।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন