গণেশ নিরঞ্জনে সলিল সমাধি ১০জনের

চণ্ডীগড় এবং উন্নাওয়ের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড় ও উন্নাও: গণেশ নিরঞ্জনের দুটি পৃথক ঘটনায় জলে ডুবে মৃত্যু হল ১০জনের। একটি ঘটনা চণ্ডীগড়ের। দ্বিতীয় ঘটনাটি উত্তরপ্রদেশের। মৃত ১০জনের মধ্যে সাতজনই চণ্ডীগড়ের। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শুক্রবার গঙ্গায় শোভাযাত্রা সহকারে গণেশ নিরঞ্জন দিতে গিয়েছিল সোনিপত এবং মহেন্দ্রগড়ের দুটি পুজো মণ্ডপ। মণ্ডপ জলে ভাসিয়ে দেওয়ার সময় তার নীচে চাপা পড়ে চারজন। চারজনের মধ্যে তিনটি শিশু। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে, উন্নাওয়ের একটি পুজোমণ্ডপের গণেশকে শোভাযাত্রা সহকারে গঙ্গায় নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। নিরঞ্জনের সময় প্রতিমার কাঠামোর তলায় চাপা পড়ে তিনজন। তিনজনেরই মৃত্যু হয়েছে। এই ঘটনা ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। রাতেই নামানো হয় ডুবুরি। এই খবর লেখা পর্যন্ত একটি দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রতিবছরের মতো এ বছরেও মুম্বই-সহ দেশের অন্যান্য প্রান্তে উৎসাহের সঙ্গে পালিত হয় গণেশ উৎসব। গণেশ পুজো মানেই মুম্বই। করোনা বিধির কথা মাথায় রেখে এবার বাণিজ্যনগরীতে পালিত হয় গণেশ উৎসব। প্রবীণদের অঞ্জলি ও পুজো দেখার জন্য ছিল মণ্ডপ থেকে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা। অধিকাংশ পুজো কমিটি প্যান্ডেল বসিয়ে খাওয়ানোর পরিবর্তে পুজোর প্রসাদ সিল করা প্যাকেটে প্রত্যেকের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। প্রতিটি মণ্ডপে ছিল হ্যান্ড স্যানিটাইজার। ব্যবস্থা ছিল সচেতনতা প্রচারের। সামনেই বড় উৎসব দুর্গোপুজো।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!