দেশে এক ধাক্কায় ৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু

অন্যদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২১৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে নতুন প্রজাতির করোনা ভ্যারিয়েন্টের আতঙ্কের মধ্যেই এক ধাক্কায় ৭ শতাংশ বাড়ল দেশের করোনার দৈনিক সংক্রমণ। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, দেশে গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১০৯ জন, যা আগের দিনের থেকে প্রায় ৭ শতাংশ বেশী। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০৩৩। জানা যাচ্ছে গত একদিনে দক্ষিণের রাজ্য কেরলের পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে মহারাষ্ট্র এবং দিল্লিতেও।

তবে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও কেন্দ্রের রিপোর্ট জানান দিচ্ছে এদিন দেশে কমেছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। শুক্রবার সকালের কেন্দ্রের করোনার বুলেটিন অনুযায়ী দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। এর মধ্যে ৩৬ জন কেরলের বাসিন্দা। বাকি ৬ জন মহারাষ্ট্রের বাসিন্দা। অন্যদিকে উত্তরপ্রদেশেও গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর খবর মিলেছে। 

অন্যদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২১৩ জন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই সংখ্যাটাই ছিল ১২২২। পাশাপাশি জানা যাচ্ছে এদিন দেশে বেশ কিছুটা কমেছে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা। গতকাল যে সংখ্যাটা দাঁড়িয়েছিল ২৩২-এ শুক্রবার সেই সংখ্যাটাই কমে হয়েছে ১৪৭। ফলে এই মুহূর্তে দেশের মোট করোনার অ্যাকটিভ কেস দাঁড়িয়ে রয়েছে ১১ হাজার ৪৯২। 

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন