সেতুর রেলিং ভেঙে নর্মদায় পড়ল বাস, হত ১৩

বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, নর্মদা (মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন যাত্রী। আহত বেশ কয়েকজন। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে (hospital)  ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাসটি ইন্দোর (indore) থেকে পুনে (pune) যাচ্ছিল। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় রাস্তা ছিল পিচ্ছিল। সেতু পার হওয়ার সময় চালক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল (rescue team) । বর্ষার কারণে নদী ছিল খরস্রোতা। এই খবর লেখা পর্যন্ত ১৫ জনকে জীবীত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, বাসে যাত্রী ছিল ৫০ থেকে ৬০জন। 

প্রশাসনের এক পদস্থকর্তা এই খবর দিতে গিয়ে জানিয়েছেন, মহারাষ্ট্র রাজ্য পরিবহন (Maharastra state transport) সংস্থার একটি বাস ইন্দোর (Indore) থেকে পুনে যাচ্ছিল। সেতু দিয়ে নর্মদা নদী পার হওয়ার সময় বাসের চালক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রেলিং ভেঙে সোজা নদীতে (river) গিয়ে পড়ে। কয়েকজন যাত্রী সাঁতার কেটে পারে চলে আসেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর (state emergency response team)  দমকল।   জীবীত অবস্থায় এই খবর লেখা পর্যন্ত ১৫জনকে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসনের পদস্থকর্তারা। রাজ্য সরকারের তরফ থেকে মৃত ও আহত পরিবারপিছু এককালীন আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। 

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ