রাজকোটে গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি : আদালতের নড়েচড়ে বসার পরেই হুঁশ ফিরেছে পুলিশ প্রশাসনের। রাজকোটে গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে জানা যাচ্ছে, এই গেমিং জোন চালু করার আগে দমকল বিভাগের কাছ থেকে কোনও সার্টিফিকেট নেয়নি কর্তৃপক্ষ।

রাজকোটে গেমিং জোন  অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। রাজকোটের ডেপুটি পুলিশ কমিশনার পার্থরাজসিং গোহিল জানান, গেমিং জোন পরিচালনার দায়িত্বে থাকা রেসওয়ে এন্টারপ্রাইজের মালিক যুবরাজসিং সোলাঙ্কি ও সংস্থার ম্যানেজার নিতীন জৈনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ছয় জনের মধ্যে রয়েছে রোপওয়ে এন্টারপ্রাইজের অন্য মালিক অশোকসিং জাদেজা, কিরিথসিং জাদেজা, প্রকাশচন্দ্র হিরণ ও রাহুল রাঠোর। এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮, ৩৩৭, ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় বাকি অভিযুক্তদের ধরতে চার জনের একটি দল গঠন করা হয়েছে।

এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গেমিং জোনে কোনও অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখা হয়নি। পাশাপাশি দমকল বিভাগের কাছ থেকে কোনও নো অবজেকশান সার্টিফিকেট নেওয়া হয়নি। শুধুমাত্র গেমিং জোনটি চালু করার জন্য রোড ও বিল্ডিং দফতরের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছিল।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা