মাসুদ আজহার-হাফিজ সইদ ঘনিষ্ঠ ২৩ কুখ্যাত দুষ্কৃতীকে জঙ্গি ঘোষণা করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জঙ্গি দমনে বড় পদক্ষেপ ভারতের। দাউদ ইব্রাহিম, হাফিজ সইদ, মৌলানা মাসুদ আজহার-দের পর এবার আরও ২৩ কুখ্যাত দুষ্কৃতীকে জঙ্গি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আজ, শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে। মূলত, লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত রয়েছে ওই ২৩ জঙ্গি। কেন্দ্রের দাবি, এরা প্রত্যেকেই লুকিয়ে রয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে। তাদের খুঁজে বের করতে ও আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টির জন্য এই পদক্ষেপ নিল নয়াদিল্লি। অমিত শাহের মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, জঙ্গি হিসেবে ঘোষণা করা ২৩ জনের মধ্যে ১৭ জন পাক নাগরিক ও ৬ জন ভারতের।

তালিকায় নাম রয়েছে, জইশ প্রধান ঘনিষ্ঠ মাসুদ ইলিয়াস কাশ্মীরি, মোহাম্মদ মুসাদ্দিক ওরফে ডাক্তার, মুফতি মোহাম্মদ আসগর খান ওরফে আবু সাদ, হাফিজ আব্দুল শাকুর ওরফে ক্বারি জারার, আবদুল্লা জেহাদি, গোলাম ফরিদ, মৌলানা ইমদাদ উল্লা মক্কি এবং ওয়াসিম নূর জাট, লস্কর-ই-তৈবার ফিরদৌস আহমেদ ভাট, হারুন রশিদ গানাই, বিলাল আহমেদ মীর, আবিদ ক্যুয়ুম লোন, নাজির আহমেদ গুজ্জর, আবদুল রউফ ওরফে হাফিজ আব্দুল রউফ, আশফাক আহমেদ, হাফিজ খালিদ ওয়ালিদ, মৌলানা সাইফুল্লা খালিদ, মোহাম্মদ ইয়াকুব, মৌলানা ইউসুফ ইয়াকুব, শেখ ইয়াকুব, মৌলানা ইউসুফ রবি, রবিউল ইসলাম-দের মতো জঙ্গিদের।

আরও পডুন: রাম মন্দিরের পর এবার বদ্রিনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ

এর আগে কেন্দ্রীয় সরকার ৫৭ জন কুখ্যাত দুষ্কৃতী, যারা ভারতবিরোধী কাজে লিপ্ত ছিলেন তাদেরও জঙ্গি তকমা দিয়েছিল। সেই তালিকায় নাম ছিল দাউদ ইব্রাহিম, হাফিজ সইদ, মৌলানা মাসুদ আজহার-দের। ২০১৯ সালে তাদের ইউএপিএ (UAPA) আইনে জঙ্গি ঘোষণা করেছিল ভারত। মোট ৫৭ জন কুখ্যাত দুষ্কৃতীকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল আগেই। এবার আরও ২৩ জনকে জঙ্গি ঘোষণা করায় তালিকাটি বেড়ে দাঁড়াল ৮০তে।

কোনও ব্যক্তিকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার বিধান যুক্ত করতে কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের আগস্ট মাসে ইউএপিএ (UAPA) আইনে সংশোধন করে। এই সংশোধনের আগে কেবল কোনও সংগঠনকেই জঙ্গি গোষ্ঠীর তকমা দেওযা যেত। নির্দিষ্ট কোনও ব্যক্তিকে জঙ্গি ঘোষণা করার ক্ষেত্রে কোনও বিধান ছিল না ইউএপিএ (UAPA)-তে। সেই কারণে স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিশেষ প্রস্তাব এনে কোনও ব্যক্তিকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার বিধান যুক্ত করে ইউএপিএ (UAPA)-তে। যার ফলে নির্দিষ্ট ওই ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করতে সুবিধা হবে এনআইএ-এর। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, যাদের জঙ্গি হিসাবে ঘোষণা করা হয়েছে, তারা জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এরা জঙ্গি নিয়োগ, তাদের প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ ও সন্ত্রাসবাদী হামলার সঙ্গেও যুক্ত বলে অভিযোগ নয়াদিল্লির। কেন্দ্রীয় সরকারের তরফে আরও জানানো হয়েছে, এই ২৩ জঙ্গি ভারতের মাটিতে হামলা চালানো কিংবা সেই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিলেন। এমনকি জম্মু ও কাশ্মীরেও অশান্তি পাকানো, অস্ত্র পাচারে অভিযুক্ত তারা। সন্ত্রাসদমনে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল