রাম মন্দিরের পর এবার বদ্রিনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরি  নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যত সময় যাচ্ছে ততই সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। অপরাধিরা তাদের অপরাধও স্বীকার করেছে। এর মধ্যেই এবার উঠেছে বদ্রিনাথ মন্দিরেও অনুদান চুরির অভিযোগ। বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটি (BKTC) শুক্রবার (৩ জুলাই) বদ্রীনাথ ধামের দান সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে।  

অভিযোগ, আত্মসাৎ করা হচ্ছে বদ্রিনাথ মন্দিরে জমা পড়া ভক্তদের দেওয়া অনুদান। এই অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। বিকেটিসির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, মন্দির কমিটি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে দেখছে এবং বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। অনুদান গোনার সঙ্গে যুক্ত কর্মচারীদের কাছেও এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভৈরব সেনা নামক একটি সংগঠন বদ্রিনাথ ধামে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে। এছাড়াও, ওই সংগঠন মন্দির কমিটির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্কিত একটি আর্থিক অনিয়ম মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তবে হেমন্ত দ্বিবেদী সোশ্যাল মিডিয়ায় ওঠা সেই দাবি খণ্ডন করেছেন, যেখানে একজন নির্দিষ্ট কর্মীকে তাঁর ‘ব্যক্তিগত সচিব’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনি স্পষ্ট করেছেন যে, ওই ব্যক্তি তাঁর ব্যক্তিগত সচিব নন, বরং বিকেটিসি-র একজন নিয়মিত সরকারি কর্মচারী। ওই ব্যক্তি আগে মন্দির কমিটির তিনজন প্রাক্তন চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন বিকেটিসির সভাপতি আশ্বাস দিয়েছেন যে, তদন্ত শেষে কোনও কর্মচারী দোষী প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠো ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: রাম মন্দিরের অনুদান গণনায় স্বচ্ছতা আনতে চালু হল ‘পকেটবিহীন’ পোশাক বিধি

শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহান সিং রাঙ্গাদ বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে বদ্রীনাথ মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, ‘বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে বিকেটিসি চেয়ারম্যানকে পুরো বিষয়টি জানানো হয়েছে। একটি সুষ্ঠু ও বিস্তারিত তদন্তের জন্য অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের প্রস্তাবও চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।’ 

 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর