২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  গণেশ চতুর্থীর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। শহর থেকে গ্রাম সর্বত্রই উৎসবের আবহ। ঘরে ঘরে যেমন সিদ্ধিদাতার আরাধনা চলছে, তেমনই বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে চোখধাঁধানো প্যান্ডেল এবং আকর্ষণীয় গণেশ মূর্তি। সাজসজ্জা, আলোকসজ্জা ও অভিনব থিমে তৈরি প্যান্ডেলগুলি ইতিমধ্যেই সাধারণ মানুষের নজর কেড়েছে। তবে এবার হায়দরাবাদের গণেশ মূর্তি যেন সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে। সোনা, হিরের ঝলক এবং অভিনব কারুকাজে তৈরি এই গণেশ মূর্তি দেখলে চোখ ফেরানোই কঠিন। 

হায়দরাবাদের বেগম বাজারের ফিলখানা এলাকায় তৈরি করা হয়েছে এই বিশেষ গণেশ মূর্তি। ২৪ ক্যারেট গোল্ড প্লেটিং করা প্রায় ৪৮ কেজি ওজনের এই প্রতিমায় ব্যবহার করা হয়েছে ৩.৮ লক্ষেরও বেশি আমেরিকান ডায়মন্ড। প্রতিটি স্টোন আলাদা করে প্রতিমায় বসানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রায় ৪৮ কেজির এই অভিনব প্রতিমা তৈরি করতে সময় লেগেছে প্রায় ৮ মাস। আটজন দক্ষ কারিগর মিলিতভাবে তৈরি করেছেন মূর্তিটি। শুধু সোনা ও হিরের ঝলক নয়, প্রতিমার প্রতিটি অংশে রয়েছে সূক্ষ্ম কারুকাজ এবং নানা ধর্মীয় প্রতীক। 

আরও পড়ুন: ২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির 

আয়োজক আদর আগরওয়াল জানিয়েছেন, গণেশ মূর্তিটি পঞ্চধাতু (পাঁচটি ভিন্ন ধাতু) দিয়ে তৈরি। মূর্তির ভিত্তি পিতলের। মূর্তির পিঠে ভগবান বিষ্ণুর দশাবতার (দশটি অবতার) এবং উপরে ভগবান ভেঙ্কটেশ্বরের (তিরুপতি বালাজি) মূর্তি রয়েছে।  আয়োজকদের কথায়, গণেশ প্রতিমাকে অন্যরকম রূপ দেওয়াই ছিল তাঁদের লক্ষ্য। একই জায়গায় এবার টানা তৃতীয় বছর গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করা হয়েছে।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন