রাজকোটের গেমিং জোনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের রাজকোটের  টিআরপি গেমিং জোনে শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। মৃতদের মধ্যে নয়টি শিশুও রয়েছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত গেমিং জোনের ভিতরে বহু মহিলা ও শিশু ফেঁসে রয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের অনুমান। দমকলের আটটা ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধারকার্য পরিচালনার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। যদিও কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। ইতিমধ্যেই গেমিং জোনের মালিক-সহ চার জনকে আটক করেছে পুলিশ।  

রাজকোটের টিআরপি গেমিং জোন শিশু এবং অভিভাবকদের কাছে যথেষ্টই জনপ্রিয়। নিজেদের মনের মতো খেলা খেলতে বাবা-মায়ের হাত ধরে অনেক শিশুই গেমিং সেন্টারে হাজির হয়। প্রতি শনি ও রবিবার কেন্দ্রটিতে শিশু ও মহিলাদের ভিড় উপচে পড়ে। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু সন্ধের দিকে আচমকাই আগুন ধরে যায়। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই গেমিং জোনের ভিতরে আটকা পড়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এলাকা জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে।

খবর পেয়েই দমকলের আটটি ইঞ্জিন আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। গেমিং জোনের ভিতরে অনেকেই ফেঁসে রয়েছেন বলে আশঙ্কা। যতক্ষণ না পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে এবং উদ্ধারকার্য সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত হতাহতদের প্রকৃত সংখ্যা জানানো সম্ভব হবে না। ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে অনেক অভিভাবক উদ্বিগ্ন হয়ে টিআরপি গেমিং জোনের সামনে জড়ো হয়েছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা