৩.২০ লক্ষ সিম কার্ড ব্লক করেছে কেন্দ্র, লোকসভায় জানালেন মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাইবার প্রতারণা রুখতে দেশজুড়ে ৩ লক্ষ ২০ হাজার মোবাইল সিম কার্ড ব্লক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ৪৯ হাজার আইএমইআই-ও ব্লক করে দিয়েছে। মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র।

গত কয়েক বছর ধরে দেশজুড়ে সাইবার অপরাধ বেড়ে চলেছে। সাইবার অপরাধীরা বিভিন্ন নম্বর ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা চালিয়ে যাচ্ছে। ওই প্রতারণা রুখতে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল বা এনসিসিআরপি নামে বিশেষ ওয়েবসাইট চালু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালে দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১১ লক্ষ ২৮ হাজারটি সাইবার অপরাধ ও আর্থিক প্রতারণার অভিযোগ পাওয়া গিয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে ৩ লক্ষ ২০ হাজার সিম কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৪৯ হাজারটি আইএমইআই বন্ধ করে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, সাইবার অপরাধ রুখতে কেন্দ্রের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একজনের আধার কার্ডের অপব্যবহার করে যাতে অন্য কেউ সিম কার্ড ব্যবহার করতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রক। ট্যাফকপে (TAFCOP) গিয়ে যে কেউ দেখতে পাবেন তার আধার নম্বরের সঙ্গে কতগুলি মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে। ওই নম্বর তিনি না ব্যবহার করলে তা ব্লক করে দিতে পারবেন।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু