ভূমিকম্প জম্মুতে, ফের কাঁপল তুরস্ক, কম্পন সিরিয়া, জর্ডন, ইজরায়েলেও

একসঙ্গে একাধিক দেশে কম্পনে আতঙ্কিত পরিবেশবিদেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, রামবান (জম্মু-কাশ্মীর): ভূমিকম্প এবার জম্মুতে।কম্পনের তীব্রতা ৩.৪ রিখটার স্কেল। কম্পন অনুভূত হয় সোমবার রাতে, জম্মু-কাশ্মীরের রামবানে। কম্পনে কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রাতে কম্পন অনভূত হওয়ায় জেলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। মাঝরাতে তারা বাড়ির বাইরে চলে আসেন। 

নতুন করে কম্পনের খবর এসেছে তুরস্ক থেকেও।  কম্পনে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত কমকরেও তিন শতাধিক। কম্পনের ফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই দিনে কম্পন অনুভূত হয় সিরিয়াতেও। দুটি দেশেই কম্পন অনুভূত হয় সোমবার রাতে। তুরস্কে সোমবারের কম্পনের কেন্দ্রস্থল ছিল তুরস্কের হ্যাতে প্রদেশের ডেফনে। কম্পন অনুভূত হয় জর্ডন, সাইপ্রাস, ইজরায়েল, মিশরেও। কম্পন অনভূত হয় পরপর দুইবার। প্রথম দফায় কম্পনের মাত্রা ছিল ৬.৪। দ্বিতীয় দফায় কম্পনের তীব্রতা ৫.৮। একসঙ্গে একাধিক দেশে কম্পনে আতঙ্কিত পরিবেশবিদেরা। তুরস্কের কম্পনে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরিয়ার ঘটনায় জানা গিয়েছে, কম্পনে ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে কম্পন অনুভূত হওয়ায় সিরিয়ার জিন্দেরিশ শহরের বাসিন্দাদের অনেকেই আবাসন থেকে লাফ মারেন। শহরের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। নতুন করে কম্পনের খবর পেয়ে প্রেসিডেন্ট এরডোয়ান কম্পন প্রভাবিত এলাকা পরিদর্শনে যান। কথা বলে আহতদের সঙ্গে। 

তবে  ইজরায়েল, জর্ডন, মিশর থেকে এই খবর লেখা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন তুরস্কের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার বেড়াল পেল নতুন আস্তানা

 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা