Loading live market data...
Loading active stocks...
Connecting...

সুরাতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে নিহত বিহারের ৪ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ : সুরাতের একটি গ্রামে সেপটিক ট্যাঙ্কের ভিতরে কাজ করার সময় শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে বিহারের চার শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যায় পলসানা-কাটোদরা সড়কের একটি কারখানায় এই ঘটনাটি ঘটে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কারের প্রক্রিয়া চলাকালীন দুই কর্মী প্রাথমিকভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তাদের উদ্ধার করতে অন্য দু’জন ওই সেপ্টিক ট্যাঙ্কে প্রবেশ করে। এরপর তারাও অজ্ঞান হয়ে পড়েন। পলসানা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন চারজনকে ট্যাঙ্ক থেকে বের করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত শ্রমিকরা প্রত্য়েকেই বিহারের বাসিন্দা।

বারদোলি বিভাগের পুলিশ সুপার (ডিএসপি) এইচ এল রাঠোর জানান, কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ বিষয়ে। ডিএসপি রাঠোর বলেন, “চারজন শ্রমিক সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরোধে মারা যান। আরও তদন্ত চলছে। আমরা কারখানার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছি। নিহত চারজনই বিহারের বাসিন্দা।”

জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের অবচেতন অবস্থায় দেখতে পায়। দ্রুত তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকরা কারখানার একটি কলোনিতে থাকতেন বলে জানা গিয়েছে। শোকের ছায়া নেমেছে ওই কারখানায়।

এও জানা গিয়েছে প্রতিবারই বছরে একবার করে ওই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করা হয়। কিন্তু কোনবার এই রকম মর্মান্তিক ঘটনা ঘটেনা। তাহলে এইবার কী করে এরম ঘটনা ঘটল তার তদন্ত চালাচ্ছে পলসানা থানার পুলিশ। 

পুরুলিয়ায় উদ্ধার বিজেপি বুথ সভাপতির দেহ , এলাকায় তীব্র চাঞ্চল্য

রোহিত শর্মার ৩.২৫ কোটির ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক