চেন্নাই-বেঙ্গালুরুগামী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৬০

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লিঃ শনিবার ভোরে চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা । জাতীয় মহাসড়কে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে প্রাণ হারান  কমপক্ষে ৫ জন এবং আহত হয়েছেন ৬০জন।  মুখোমুখি সংঘর্ষের জেরে ভেঙ্গে যায় দুটি বাসের সামনের  অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। তৎপরতার সঙ্গে  উদ্ধারকার্য-এর কাজ  শুরু করে পুলিশ। ১০টি অ্যাম্বুলেন্সে করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

জানা গিয়েছে , ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩২-এর  গুদুভানচেরির ঋতিকা, ৩৭ বছরের ভানিয়ামবাড়ীর মহম্মদ ফিরোজ , ৪৭ বছরের এসইটিসি বাসচালক কে এলুমালাই এবং ২৫ বছরের চিত্তুরের বি অজিতর । পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে , ভোর ৪টার দিকে এই ভয়াবহ  দুর্ঘটনাটি  ঘটে। খবর পেয়েই তাঁরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌছায়। আহতদের তিরুপত্তুর জেলার ভানিয়ামবাদি সরকারি হাসপাতাল এবং ভেলোরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পুলিশ।   তবে মুখোমুখি সংঘর্ষের জেরে দুটি বাসের চালক গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের হাসপাতালে চলছে চিকিৎসা । প্রাথমিকভাবে পুলিশ মনে করছে , দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের জেরেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে । তবে কি করে এই ঘটনাটি ঘটল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।  

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র