গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

Share:

নিজস্ব প্রতিনিধি: জলপথে মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বিরাট সাফল্য পেল ভারতীয় কোস্ট গার্ড। গুজরাট অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস)-এর সহযোগিতায় পরিচালিত এই অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ৩০০০ কোটি টাকার মাদক। বাজেয়াপ্ত করা হয়েছে একটি নৌকা। ওই নৌকায় থাকা পাঁচ পাকিস্তানি নাগরিক আত্মসমর্পণ করেছে বলেও জানা গিয়েছে। 

ঘটনাটি ঘটেছে লক্ষদ্বীপের পশ্চিমে আরব সাগরে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ( আইসিজি) ও গুজরাত এটিএস গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৫  সেপ্টেম্বর ইরানি ধো নৌকা আটক করে যৌথ অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক একটি নৌকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।  হেরোইন ও মেথামফেটামিনসহ প্রায় ৫২৬ কিলোগ্রাম উচ্চমানের মাদক উদ্ধার হয়েছে  প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৩ হাজার কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।  এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

উল্লেখ্য, আরব সাগর দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মাদক পাচারকারীদের অন্যতম রুট হিসেবে নিরাপত্তা সংস্থাগুলির নজরে রয়েছে। সমুদ্রপথে মাদক পাচার রুখতে নিয়মিত নজরদারি চালায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।  ভারতীয় কোস্ট গার্ডের মতে, এই অভিযানটি একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান। আইসিজি-র এক  বিবৃতিতে জানিয়েছে, ‘এই সাফল্য ভারতীয়  নিরপত্তাবাহিনীর অদম্য সামুদ্রিক আধিপত্য, শক্তিশালী নজরদারি ব্যবস্থা এবং ভারতের জলসীমা ও বর্ধিত সামুদ্রিক অঞ্চলে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকারের দৃষ্টান্ত স্থাপন করে।’ 

 

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের