মহারাষ্ট্রের বুলধানায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬, জখম ১০

মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের বুলধানায় (Maharashtra’s Buldhana district) বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। জখম হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বুলধানা জেলার পুরাতন মুম্বই-নাগপুর হাইওয়েতে (Mumbai-Nagpur Highway) সিন্দখেদ রাজা শহরের (Sindkhed Raja town) কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন (এমএসআরটিসি) একটি বাসের। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় বাস ও ট্রাকের সামনের অংশ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। নিহত ৬ জনের মধ্যে রয়েছেন বাসের চার যাত্রী এবং বাস ও ট্রাকের চালক। পুলিশ জানিয়েছে, জখম ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিন্দখেদ রাজা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনা নিয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাসটি পুনে থেকে বুলধানার মেহকারের দিকে যাচ্ছিল। তিনি বলেন, ‘৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে  মুম্বই থেকে ৪৫০ কিলোমিটার দূরে।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়