সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, বাস-ইকো ভ্যানের সংঘর্ষে মৃত ৬, আহত বহু

জানা গিয়েছে, একটি ডাবল-ডেকার বাস এবং একটি ইকো গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ইকো গাড়িটি পিছন থেকে বাসটিকে ধাক্কা মারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গেছে রঙের উৎসব। দু’দিন ব্যাপী চলবে রঙ খেলা। বাঙালিদের কাছে মঙ্গলবার তথা ৩ মার্চ দোল এবং ৪ মার্চ হোলি। যা গোটা দেশে উদযাপন হবে। এই রঙের উৎসবেই এবার ভয়াবহ দুর্ঘটনা উত্তর প্রদেশের হাথরাস জেলায়। আজ সকালে হাথরাসের সাদাবাদ থানা এলাকার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছয়জন এবং আহত হয়েছেন নয়জন। জানা গিয়েছে, একটি ডাবল-ডেকার বাস এবং একটি ইকো গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ইকো গাড়িটি পিছন থেকে বাসটিকে ধাক্কা মারে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে ইকো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এবং তার মধ্যে থাকা যাত্রীরা যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং নয়জন আহত হন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ বাহিনী।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আগ্রায় রেফার করা হয়েছে। নিহতদের ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইকো গাড়িটি এতটাই দ্রুত গতিতে চলছিল যে, চালক সম্ভবত সামনের বাসটি লক্ষ্য করতে পারেননি, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বাসটিকে ধাক্কা দেয়। ফলে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল কিছুটা সময় বন্ধ ছিল। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বর্তমানে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

তবে প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে, দ্রুতগতিই দুর্ঘটনার মূল কারণ। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন আত্মীয়স্বজন ও স্থানীয়রা। আর নিহতদের পরিবারগুলিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। নিহতদের মধ্যে রয়েছেন, তিন মহিলা ও শিশু। জানা গিয়েছে, আজ ভোর ৪.২০ টা নাগাদ সাদাবাদ থানা দিয়ে ১৩ জন যাত্রী নিয়ে ইকো ভ্যানটি দিল্লির প্রেম নগর থেকে রাজস্থানের ধোলপুর যাচ্ছিল, এমন সময় নয়ডা থেকে গোরখপুরগামী একটি স্লিপার বাসের সঙ্গে পেছন থেকে ধাক্কা লাগে গাড়িটির, তখনই দুর্ঘটনা ঘটে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা