‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

Share:

নিজস্ব প্রতিনিধি:  জীবনে চলার পথে কখনও কখনও এমন কিছু ঘটনা ঘটে, যা মানুষের হৃদয়কে ব্যাকুল করে তোলে।  কিছু মুহূর্ত থাকে, যা প্রকাশ করার জন্য ভাষাও হারিয়ে যায়। তেমননি একটি বেদনাদায়ক ঘটনা প্রকাশ্যে এসেছে । ভাইরাল হয়েছে একটি ভিডিও।  রাস্তার মধ্যে মায়ের দেহ আঁকড়ে বসে রয়েছে ছয় বছরের শিশুকন্যা। সেই সঙ্গেই পথ চলতি মানুষের কাছে দু’হাত জড়ো করে করুন আর্তি জানিয়ে বলছে ‘প্লিজ আমার মা’কে তোলো’। শিশুকন্যা জানেই না তার মায়ের সঙ্গে ঠিক কি ঘটে গিয়েছে।  নিস্পাপ মনে মাকে তোলার চেষ্টা করে এবং পথচলতি মানুষের থেকে সাহায্য চায়।  এই ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের চোখে জল এনে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উধম সিং নগরের সদর দপ্তর রুদ্রপুরে দিল্লি-নৈনিতাল হাইওয়ের পাশে বিশাল মেগা মার্টের সামনে। একটি দুর্ঘটনাই সাধারণ মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সড়ক দুর্ঘটনায় মহিলার  মৃত্যুর পর, তার ছয় বছরের মেয়ে রাস্তার ওপর পড়ে থাকা মায়ের দেহ আঁকড়ে বসে রয়েছে।  হাতজোড় করে মাকে তুলে নেওয়ার জন্য আকুতি জানাচ্ছে। জানা গিয়েছে, তিন দিন আগে বিমলা দেবী তাঁর ছয় বছরের মেয়েকে নিয়ে বাজার করে থেকে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় মেয়ে এগিয়ে গেলেও বিমলা দেবীর পোশাক ডিভাইডারের গ্রিলে জড়িয়ে যায়। ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং পাশ দিয়ে যাওয়া একটি জেসিবি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই  মহিলার মৃত্যু হয়। রাস্তায় মাকে এভাবে পড়ে থাকতে দেখে শিশুকন্যা আতঙ্কিত হয়ে পরে এবং সাহায্য চায়। 

ভাইরাল হওয়া নয় সেকেন্ডের ভিডিওটিতে তাকে কাঁদতে এবং হাতজোড় করে মাকে তুলে ধরার জন্য মিনতি করতে দেখা গিয়েছে। এই দৃশ্য  উপস্থিত সকলের চোখে জল এনে দিয়েছে।  প্রত্যক্ষদর্শীরা শিশুকন্যাকে সেখান থেকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার পরিবারকেও ঘটনাটি জানানো হয়েছে। জানা গিয়েছে, মৃত বিমলা দেবী আলমোড়া জেলার চৌখুটিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রুদ্রপুরের কাঞ্চন তারা এলাকার কাছে একটি ভাড়া বাড়িতে থাকতেন। এসপি সিটি উত্তম সিং নেগি জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় একটি জেসিবি-র ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে।

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে