চিকি‍ৎসক ঘোষণা করেছিলেন মৃত, শ্মশানে যাওয়ার পথে স্পিডব্রেকারে গাড়ির ধাক্কায় বেঁচে উঠলেন বৃদ্ধ

গত ১৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। এবং হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে না, রাখে হরি মারে কে? যাঁর সহায় রয়েছে খোদ ঈশ্বর, মৃত্যুও তাঁর কাছে ঘেঁষতে ভয় পাবে! হ্যাঁ, সম্প্রতি এমনই একটি চমকপ্রদ ঘটনা ঘটল মহারাষ্ট্রের কোলহাপুরে। প্রতিবেদন অনুযায়ী, একজন ৬৫ বছর বয়সী ব্যক্তি, যাঁকে মহারাষ্ট্রের কোলহাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু মৃত ঘোষণার কয়েক ঘন্টা পরেই মিরাক্কেল, জেগে উঠল ব্যক্তি।

পশ্চিম মহারাষ্ট্রের কোলহাপুর জেলার কাসাবা বাওয়াদারের বাসিন্দা পান্ডুরং উলপ, গত ১৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। এবং হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃত্যু পান্ডুরাং উলপের দেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে তার বাড়ির পথে যাত্রা করে উলপের পরিবারের সদস্যরা। তাঁর মৃত্যুর খবর শুনে বাড়িতে প্রতিবেশীরা এবং আত্মীয়রা জড়ো হয়েছিল এবং তার শেষকৃত্যের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু একটি রাস্তায় একটি স্পিডব্রেকারে গাড়ির ধাক্কায় জেগে ওঠে বৃদ্ধ।

উলপের স্ত্রী বলেন, “আমরা যখন তাঁর দেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, তখন অ্যাম্বুলেন্সটি একটি স্পিডব্রেকারের উপরে ধাক্কা দেয়। তখনই দেখতে পাওয়া যায়, তাঁর আঙ্গুল নড়াচড়া করছে। এরপর তাঁকে আমরা দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যাই, এরপর সেখানে তাঁর এনজিওপ্লাস্টি করা হয়। এবং তিনি এখন একেবারেই সুস্থ। এভাবেই শ্মশানের পরিবর্তে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় উলপকে।” একটি স্পিডব্রেকার যে, একটি জীবন বাঁচাতে পারে, সেটাই প্রমাণিত হল। এরপর উলপ নিজেই ১৬ ডিসেম্বরের ঘটনার বিবরণ দিয়ে বলেন, “ঘটনার দিন আমি হাঁটতে হাঁটতে বাড়িতে এসে চায়ে চুমুক দেওয়ার পর বসেছিলাম। আমার মাথা ঘোরা এবং শ্বাসকষ্ট হচ্ছিল। আমি বাথরুমে গিয়ে বমি করলাম। কে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তারপর কী হয়েছিল তা আমার মনে নেই।” তবে এই ঘটনায় নির্দিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেননি, যাঁরা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছিল। তবে এখন চিকিৎসকদের গাফিলতির অভিযোগ উঠছে।

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের