মাতালের খুন করার কথা ছিল বউকে, মরলেন শাশুড়ি

পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, সইখেড়া (মধ্যপ্রদেশ): খুন করার কথা ছিল বউকে। উল্টে মরলেন শাশুড়ি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সইখেড়া গ্রামে, সোমবার। অনিচ্ছাকৃতভাবে খুনের অভিযোগে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির প্রতিদিন মদ্যপানের অভ্যাস রয়েছে। বাড়ি ফিরেই মদ খেতেন। তারপর মাতলামি। গালিগালাজ দেওয়া তো ছিলই। এই নিয়ে বউয়ের সঙ্গে রোজ ঝামেলা। বউ একাধিকবার মদ খেতে নিষেধ করেছিলেন। নিষেধ করেছিলেন শাশুড়িও। কিন্তু কে শোনে কার কথা। শেষ পর্যন্ত সুরাপায়ী ঠিক করলেন স্ত্রীকে খুন করে দেবেন। ধারাল অস্ত্র দিয়ে খুন করলে চিৎকার করবে।সেই চিৎকার শুনে এলাকার লোক ছুটে আসবে। ধরেও ফেলবে। তাই, সে ঠিক করে লোহার দরজায় ইলেক্ট্রিকের তার জড়িয়ে দেবে। যেমন ভাবনা, তেমন কাজ। লোহার দরজায় সে ইলেক্ট্রিকের তার জড়িয়ে সুইচ অন করে চলে যায়। ঘরের দরজা খুলে ঢোকার কথা ছিল বউয়ের। কোনও কারণে বউয়ের পরিবর্তে শাশুড়ি ঘরে ঢোকার জন্য দরজা খুলতেই তড়িদাহত হন। আর তড়িদাহত হলে মানুষের চিৎকার করতে পারে না। গোটা শরীর থরথর করে কাঁপে। কিছুক্ষণ ওই অবস্থায় থাকার পর শাশুড়ির মৃত্যু হয়। স্ত্রী ঘরে ঢুকে দেখে মা মেঝেতে পড়ে রয়েছে। লোহার দরজায় বিদ্যুতের তার জড়িয়ে রয়েছে। সুইচ অফ করে স্ত্রী পুলিশকে খবর দিলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের করেছে।

ঘটনার কথা জানতে পেরে এলাকাবাসী বলছেন, পরিকল্পনায় ভুল ছিল না। ভুল ছিল টাইমিংয়ে।    

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ