তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির বাইরে আপন মনে খেলছিল তিন বছরের এক শিশু। কিন্তু হঠাৎ ঘটল বিপত্তি। আচমকাই শিশুর উপর ঝাঁপিয়ে পরে একটি পথকুকুর। শুধু আক্রমণ নয় শিশুটিকে কামড়ে রাস্তায় টেনে নিয়ে যেতে শুরু করে কুকুরটি। আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু করে আশেপাশের মানুষরা। একরত্তির উপর এই হামলার ভয়াবহ ঘটনাটি ধরা পড়েছে CCTV ক্যামেরায়।  

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রায়চূরে। জানা গিয়েছে, রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টে নাগাদ রায়চূরের পোথাগল রোডে বাড়ির বাইরে খেলছিল একরত্তি শিশুটি। সেই সময় আচমকাই একটি  কুকুর তার দিকে ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। তারপরেই শিশুটিকে কামড়ে রাস্তার উপর টেনে নিয়ে যেতে থাকে। বাড়ির বাইরে থাকা  CCTV ফুটেজে ধরা পড়েছে হামলার সেই আতঙ্কজনক মুহূর্ত। ভিডিওতে দেখা গিয়েছে, কুকুরটি  কামড়ে ধরে টানতে শুরু করলে বাঁচার জন্য শিশুটি  আপ্রাণ চেষ্টা করছিল। আশপাশের লোকজনের বিষয়টি নজরে আসতেই তাঁরা দৌড়ে যান এবং   কোনওরকমে কুকুরটিকে শিশুটির কাছ থেকে সরিয়ে দেন।  

আরও পড়ুন: সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুকুরের হামলায় শিশুটির ডান হাতে গুরুতর চোট লেগেছে। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে রায়চূরের RIMS হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাড়ির আশপাশে ঘোরাফেরা করা পথকুকুর নিয়ে বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন হামলার ঘটনা আর না ঘটে। 

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?