উপরাষ্ট্রপতি পদে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি: জোট ছাড়লেও উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে ‘ইন্ডিয়া’-র প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে সমর্থনের কথা ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ‘ইন্ডিয়া’ জোটের তরফ থেকে মঙ্গলবার (১৯ অগস্ট) উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণার খানিক বাদেই আপের সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ জানান, ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন দলের সুপ্রিমো অরবিন্দ

গত মাসেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে উপরাষ্ট্রপতির পদে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন জগদীপ ধনখর। যদিও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো ইস্তফাপত্রে স্বাস্থ্যগত কারণ উল্লেখ করেছিলেন তিনি। যদিও ওই যুক্তি বিশ্বাসযোগ্য হয়নি রাজনৈতিক পর্যবেক্ষকদের। ধনখড়ের উত্তরসূরি বেছে নিতে আগামী ৯ সেপ্টেম্বর ভোট হওয়ার কথা রয়েছে।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার শুধু লোকসভা ও রাজ্যসভার সাংসদদের। দুই কক্ষ মিলিয়ে বর্তমানে ৭৮৬ জন সাংসদ রয়েছেন। তাই জিততে গেলে ৩৯৪টি ভোট দরকার হবে। সাংসদদের শক্তির নিরিখে ‘ইন্ডিয়া’ জোটের তুলনায় খানিকটা এগিয়ে এনডিএ জোট। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মোট সাংসদ সংখ্যা ৪২২। ফলে জোটের প্রার্থী তথা মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের জয় নিয়ে নিশ্চিত বিজেপি শীর্ষ নেতৃত্ব।। কিন্তু বিনা যুদ্ধে এনডিএ জোটকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ইন্ডিয়া জোটের শরিকরা। প্রার্থী হিসাবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে বেছে নেওয়া হয়েছে। এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এনডিএ জোটে ফাটল ধরাতেই অন্ধ্রের ভূমিপুত্র বি সুদর্শন রেড্ডিকে বেছে নেওয়া হয়েছে।

উল্লেখ্য ২০২২ সালেও উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়ের বিরুদ্ধে মার্গারেট আলভাকে দাঁড় করিয়েছিল বিরোধীরা। যদিও তৃণমূল কংগ্রেস সহ বেশ কয়েকটি দল নির্বাচনে ভোটদানে বিরত থেকেছিল। ফলে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন ধনখড়।

 

হানিমুনে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা! ঋতুস্রাব হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী…

আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

আজ পুরুলিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর