দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়। সভাপতি-সহ তিন পদেই জয়ী হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) প্রার্থীরা। সহ সভাপতি পদে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শৌকিন। খালি হাতেই ফিরতে হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের প্রার্থীদের। যদিও ফলাফল ঘোষণার পরেই এনএসইউআয়ের তরফে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এবিভিপির হয়ে ‘দালালি’ করার অভিযোগ তোলা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে কড়া নিরাপত্তার মধ্যেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই কাঁটে কি টক্কর চলছিল সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি ও এনএসইউআইয়ের প্রার্থীদের মধ্যে। কোনও রাউন্ডে সঙ্ঘের প্রার্থীরা এগিয়ে ছিলেন তো পরের রাউন্ডে এনএসইউআইয়ের প্রার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের ভোট বাক্স খুলতেই চিত্রটি বদলাতে থাকে। সভাপতি বাদে সম্পাদক ও সংযুক্ত সম্পাদক পদে এনএসইউআইয়ের প্রার্থীদের টেক্কা দিয়ে ব্যবধান বাড়াতে থাকেন এবিভিপির প্রার্থীরা। তবে সবাইকে চমকে দিয়ে সহ সভাপতি পদে এগিয়ে যেতে থাকেন নির্দল প্রার্থী দীপাংশু শৌকিন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ধরাছোঁয়ার বাইরে চলে যান।

শেষ পর্যন্ত ভোট গণনা শেষে সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদকের পদে বিজয়ীর হাসি হাসেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তিন প্রার্থী। সভাপতি পদে এবিভিপির যশ দাভাস পেয়েছেন ২৪ হাজার ৫৭৬টি ভোট। সেখানে এনএসইউআইয়ের বিজয় শঙ্কর মীনা পেয়েছেন ২২ হাজার ৫২৩ ভোট। সম্পাদক পদে ২১ হাজার ৬৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবিভিপির রিয়া ছাবড়ি। ১৬ হাজার ৬১৫টি ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের লক্ষ্যরাজ সিংহ। সহ সভাপতি পদে ৩০ হাজার ৬১৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শৌকিন। সহ সভাপতি পদে এবিভিপির ইশু মৌর্য পেয়েছেন ১৬ হাজার ৯১০টি ভোট আর এনএসইউআইয়ের বীর ছথরথ পেয়েছেন মাত্র ৪ হাজার ৩১৩টি ভোট।

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান