ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রিকস সম্মেলন ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। নিরাপত্তার ফাঁক টপকে মাছি গলার-ও উপায় নেই। তার মাঝেই দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ এলাকার একটি পাঁচতারা হোটেলের কক্ষ থেকে এয়ার ইন্ডিয়ার এক পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত পাইলটের নাম সানি আসালদেকর। তাঁর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। যদিও দিল্লি পুলিশের তরফে মুখ খোলা হয়নি। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এ বিষয়ে মুখ খোলা হবে। যে সংস্থার পাইলটের দেহ উদ্ধার হয়েছে, সেই এয়ার ইন্ডিয়ার তরফেও কোনও মন্তব্য করা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পাইলট সানি আসালদেকর গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বসন্ত কুঞ্জ এলাকার পাঁচতারা হোটেল ‘দ্য গ্রান্ড’-এ উঠেছিলেন। পরের দিন অর্থা‍ৎ শুক্রবার ৯১১ সেপ্টেম্বর) পাইলটের ভাই হোটেলের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে জানান যে,  ফোন কলের কোনও উত্তর দিচ্ছেন না সানি আসালদেকর। এর পর হোটেলের ম্যানেজার ওই কক্ষে গিয়ে দেখেন সেটি ভেতর থেকে বন্ধ। তিনি মাস্টার-কি (master key) ব্যবহার করে দরজা খোলেন এবং পাইলটকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশকে ঘটনাটি জানানো হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সানি আসালদেকরকে সফদরজং হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকি‍ৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই পাইলটের মৃত্যু হয়েছে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ