বারামতী বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে নয়া মোড়, এখন কে এনসিপির নেতৃত্ব দেবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে মারা গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ল তাঁর বিমান। বিমানে মোট ৬ জন ছিলেন বলে খবর। স্থানীয় বাসিন্দারা তীব্র আওয়াজ পেয়ে দৌড়ে আসেন। এই দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়। অজিত পাওয়ারের মৃত্যুতে আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খবর পেয়ে ফোন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে। আজ, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের পরিবারের সদস্যরা এই মৃত্যুতে ভেঙে পড়েছেন।

এদিকে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বুধবার বারামতীতে চারটি সভা ছিল। জেলা পরিষদ নির্বাচনের প্রচার করার কথা ছিল তাঁর। আজ সকালে ওই ছোট বিমানে অজিত পাওয়ার ও তাঁর দেহরক্ষীরা ছিলেন। বারামতীর কাছে কোনও সমস্যা হওয়ায় জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। তখনই বিমানটি ভেঙে পড়ে। তারপর আগুন ধরে যায়। অসামরিক বিমান চলাচল দফতরের (ডিজিসিএ) মতে, সকাল ৮.৪৫ মিনিটে মুম্বই থেকে বারামতীগামী চার্টার্ড বিমানটি দুর্ঘটনায় পড়ে ক্র্যাশ–ল্যান্ডিংয়ের পর ক্রু–সহ পাঁচজন নিহত হন। এখন প্রশ্ন উঠছে যে, এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর নেতৃত্ব কে দেবেন?

অন্যদিকে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৬৬ বছর বয়সি অজিত পাওয়ারকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার যে ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ভেঙে পড়ার পর বিমানের সামনের অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বাস করেন যে, আগামী ৫ ফেব্রুয়ারি জেলা পরিষদ নির্বাচনের পর যথাক্রমে অজিত পাওয়ার এবং শরদ পাওয়ারের নেতৃত্বে দুটি গোষ্ঠী এক হতে চলেছিল। পৌর কর্পোরেশন নির্বাচনে এনসিপি–এসপির খারাপ ফলাফলের পর এটি হয়েছিল।

এছাড়া এই প্রাইভেট চাটার্ড বিমান দুর্গটনায় পড়ে অজিত ও বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তবে এখন অজিত পাওয়ারের অকাল প্রয়াণের পর এই দুই গোঠীর সংযুক্তিকরণ অপরিহার্য হয়ে উঠেছে। সম্ভবত শরদ পাওয়ারের কন্যা এবং বারামতির সাংসদ সুপ্রিয়া সুলেকে শীঘ্রই এনসিপির নেতৃত্ব দেওয়ার জন্য আনা হতে পারে। অজিত পাওয়ার মহারাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সময় ধরে উপ–মুখ্যমন্ত্রী ছিলেন। টানা ছয়বার তিনি বিভিন্ন সরকারের অধীনে এই পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পৃথ্বীরাজ চহ্বান, দেবেন্দ্র ফড়নবিশ, উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের মন্ত্রিসভায় উপ–মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। তিনি সুনেত্রা পাওয়ারের সঙ্গে বিয়ে করেছিলেন। তাঁর দুই ছেলে, জয় এবং পার্থ পাওয়ার রয়েছে।

 

 

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়