২০০৮ সালের দুটি বিস্ফোরণের সঙ্গেও জড়িত ছিল আল-ফালাহ’র প্রাক্তন ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের তদন্তে নেমে তদন্তকারীরা আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মির্জা শাদাব বেগের সঙ্গে গুরুত্বপূর্ণ যোগসূত্র শনাক্ত করেছেন। এর আগে সে ভারতে বড়সড় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিল। ১০ নভেম্বর লাল কেল্লা বিস্ফোরণে ১৪ জন নিহত হওয়ার পর কর্তৃপক্ষ ফরিদাবাদ সন্ত্রাসী মডিউলের সঙ্গে সংযোগ খুঁজে বের করার পাশাপাশি আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের উপর নতুন করে নজর রাখছে।

উত্তর প্রদেশের আজমগড়ের বাসিন্দা মির্জা শাদাব বেগ ২০০৮ সালে দিল্লি এবং আহমেদাবাদে সংঘটিত ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে জড়িত ইন্ডিয়ান মুজাহিদিনের একজন সন্ত্রাসী। সে ২০০৭ সালে আল-ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে বি.টেক সম্পন্ন করে। তার বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র তদন্তকারীদের হাতে এসেছে। ২০০৮ সালের দিল্লি বিস্ফোরণের পর, বেগ ভারত থেকে পালিয়ে যায়। এখন তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা রয়েছে।

ভারত ছেড়ে বেগ প্রথমে পাকিস্তানে পালিয়ে যায়। পরে ইসলামিক স্টেটে যোগ দেয় বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত সে ভারতের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসীদের মধ্যে একজন। ২০০৮ সাল থেকে বেগ পলাতক। আজমগড়ের বারিদি কালগঞ্জ গ্রামে বাসিন্দা মির্জা শাদাব বেগ। ২০০৭ সালে আল-ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ইন্সট্রুমেন্টেশনে বি.টেক ডিগ্রি অর্জন করেছিল সে।

লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয় এখন নজরে। বিশেষ করে ফরিদাবাদে জৈশ-ই-মহম্মদ (জেইএম)-এর সঙ্গে যুক্ত সন্ত্রাসী মডিউলে জড়িত থাকার অভিযোগে সেখানে কর্মরত ‘উগ্রপন্থী’ চিকিৎসকদের একটি দলকে গ্রেফতার করার পর এই বিশ্ববিদ্যালয় নিয়ে চর্চা শুরু হয়েছিল। এদিকে, সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লি এবং ফরিদাবাদে ২৫টি স্থানে তল্লাশি চালিয়েছে। এই তল্লাশিও আল-ফালাহ বিশ্ববিদ্যালয় এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তি সম্পর্কিত।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম