দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ফের দুধের দাম বৃদ্ধি করল দেশের অগ্রগণ্য দুগ্ধজাতপণ্য উ‍ৎপাদক সংস্থা গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। সংস্থার নিজস্ব ব্র্যান্ড ‘আমুল’-এর দুধের দাম প্রতি লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার (১৪ মে) থেকেই ওই বর্ধিত মূল্য কার্যকর হবে। সংস্থার দাবি, ‘গবাদি পশুর খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে দুগ্ধ উৎপাদনের খরচ ইদানিং বেড়ে গিয়েছে। তাছাড়া দুধের প্যাকেজিং ফিল্ম এবং জ্বালানির খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর পথে হাঁটতে হয়েছে।’

গত বছরের ১ মে শেষ বারের মতো আমুল দুধের দাম বেড়েছিল। প্রায় এক বছরের বেশি সময় বাদে ফের দাম বাড়ানোর পথে হাঁটল ‘আমুল’ ব্র্যান্ডের মালিক গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। দুগ্ধজাতপণ্য উ‍ৎপাদক সংস্থার তরফে জানানো হয়েছে, ‘আমুল ৫০০ মিলি প্যাকের ক্ষেত্রে স্লিম এন ভ্যারিয়েন্টের দাম হবে ২৭ টাকা, তাজা ৩০ টাকা, গরুর দুধ ৩১ টাকা এবং আমুল গোল্ডের দাম বেড়ে হবে ৩৫ টাকা। তাছাড়া মোষের দুধের দাম লিটার প্রতি দুই টাকা বাড়ানো হচ্ছে। বর্তমানে এক লিটার মোষের দুধ বিক্রি হচ্ছে ৭৬ টাকায়, তা বেড়ে হচ্ছে ৭৮ টাকা। গরুর দুধ ৫০০ মিলি প্যাকের দাম ২৯ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩০ টাকা।’

প্রতিদিন দুগ্ধচাষিদের কাছ থেকে ৩ কোটি ১০ লক্ষ লিটার দুধ সংগ্রহ করে গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। দুধ ছাড়াও মাখন, ঘি, পনির, চিজ ও আইসক্রিমের মতো পণ্য উ‍ৎপাদন করে বিশ্বের ৫০টির বেশি দেশে সরবরাহ করে। ২০২৫-২৬ আর্থিক বর্ষে এক লক্ষ কোটি টাকার উপরে ব্যবসা গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। পূর্ববর্তী আর্থিক বছরের তুলনায় ব্যবসার পরিমাণ ১১ শতাংশের মতো বেড়েছে।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার