অক্ষয় তৃতীয়াতেই ধাক্কা, মাদার ডেয়ারির পর দুধের দাম বাড়াল আমুল

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অক্ষয় তৃতীয়ার সন্ধেতেই ক্রেতাদের জোর ধাক্কা দিল দেশের অন্যতম দুগ্ধ উ‍ৎপাদনকারী সংস্থা আমুল। বুধবার (৩০ এপ্রিল) রাতে সংস্থার তরফে জানানো হয়েছে, আগামিকাল বৃহস্পতিবার (১ মে) থেকেই সব ধরনের দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ছে। প্যাকেটজাত তরল দুধের উৎপাদন এবং বণ্টনের মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সারা দেশে গরম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদন প্রভাবিত হয়েছে। আর সেই কারণেই বিক্রয়মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ উল্লেখ্য গতকাল মঙ্গলবারই (২৯ এপ্রিল) দুধের দাম বাড়ানোর ঘোষণা করেছিল মাদার ডেয়ারি। সংস্থার তরফেও দাম বৃদ্ধির ক্ষেত্রে সাফাই হিসাবে প্যাকেটজাত তরল দুধের উৎপাদন এবং বণ্টনের মূল্য বৃদ্ধিকে কারণ হিসাবে দেখানো হয়েছিল।

আমুলের তরফে জানানো হয়েছে গরুর পাশাপাশি মোষের দুধের দামও বাড়ছে। গত বছরের জুনে শেষ বারের মতো দুধের দাম বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার থেকে আমুলের ৫০০ মিলিলিটারের মহিষের দুধ, আমুল গোল্ড এবং আমুল শক্তির দাম হবে যথাক্রমে ৩৭ টাকা, ৩৪ টাকা এবং ৩১ টাকা। গরুর দুধের দাম ২৮ টাকার পরিবর্তে হবে ২৯ টাকা। তাজা দুধের দাম ২৮ টাকা এবং এক লিটারের টি স্পেশালের দাম হচ্ছে ৬৩ টাকা।

দুধের দাম বাড়া সত্বেও আমুলের ব্যবসা ধুমকেতুর গতিতে বেড়ে চলেছে। আমুল ডেয়ারির ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থ বর্ষে ৬৬ হাজার কোটি টাকার ব্যবসা করছে সংস্থা। চলতি আর্থিক বর্ষে ব্যবসার পরিমাণ ১ লক্ষ কোটি টাকা ছাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

কোন দুধের দাম কত ছিল কত হল, এক নজরে দেখে নিন-

Variant Volume Old price New price
Standard 500ml ₹30 ₹31
Buffalo 500ml ₹36 ₹37
Gold 500ml ₹33 ₹34
Gold 1 litre ₹65 ₹67
Slim & Trim 500ml ₹24 ₹25
T-Special 500ml ₹31 ₹32
T-Special 1 litre ₹61 ₹63
Taaza 500ml ₹27 ₹28
Taaza 1 litre ₹53 ₹55
Cow Milk 500ml ₹28 ₹29

 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান