পথকুকুরকে খাওয়ানোর সময় তরুণীকে গাড়ির ধাক্কা

ঘাতক গাড়ি চালকের খোঁজ শুরু পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: হিট অ্যান্ড রান ফিরল চণ্ডীগড়ে। 

পথকুকুরকে খাওয়াচ্ছিলেন বছর ২৫-য়ের  তরুণী তেজস্বিতা। সেই সময় পিছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটে তাঁর বাড়ির সামনে। বাড়ির লোকেরা দ্রুত তরুণীকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তরুণীর মাথায় আঘাত লেগেছে। জমাট বেঁধে যাওয়া রক্ত অপারেশন করে সরিয়ে ফেলা হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছে। আপাতত তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। অন্যান্য দিনের মতো শনিবার রাতে তেজস্বিতা ও তাঁর মা মনজিন্দর কাঔর পথ কুকুরদের খাওয়াচ্ছিলেন। সেই সময় মাহিন্দ্রা সংস্থার একটি স্পোর্টস ইউটিলিটে ভেহিক্যাল বাঁক নেওয়ার সময় তেজস্বিতাকে ধাক্কা মারে। কয়েক হাত দূরে ছিটকে পড়েন তেজস্বিতা। মায়ের চিৎকার শুনে বাড়ির লোকেরে বেরিয়ে আসেন। দেখেন, তেজস্বিতার মাথা ফেটে রক্ত পড়ছে। দ্রুত তারা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। চিকিৎসকেরা তেজস্বিতার অপারেশনের সিদ্ধান্ত নেন। মাথায় কয়েকটি সেলাই করতে হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। বয়ান নেয় তেজস্বিতার মায়ের। 

তেজস্বিতার বাবা ওজস্বী কৌশল জানিয়েছেন, ছোট থেকে মেয়ের পশু-পাখিদের প্রতি ভালোবাসা। খাওয়া শেষে বাড়ির পাশে থাকা পথকুকুরদের হাতে করে খাওয়ানোর অভ্যাস রয়েছে। শনিবার তেজস্বিতা এবং ওর মা বাড়ির পাশে থাকা বেশ কয়েকটি সারমেয়কে খাওয়াচ্ছিল। সেই সময় একটি গাড়ি তেজস্বিতাকে ধাক্কা মারে।  

আরও পড়ুন পথকুকুরদের বাড়িতে নিয়ে খাওয়ানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু