জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন কেজরিওয়াল, সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা কমালেও জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, দিল্লি পুলিশ ও আইবি’র তরফে স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া রিপোর্টে বলা হয়েছে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমোর জীবনের ঝুঁকি রয়েছে। একাধিক জঙ্গি সংগঠন বিশেষ করে খলিস্তানি সংগঠনগুলো আপ সুপ্রিমোর উপরে হামলা চালাতে পারে। ফলে আঁটোসাঁটো নিরাপত্তা দেওয়া হোক। ওই রিপোর্ট পাওয়ার পরেই জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতদিন জেড প্লাস নিরাপত্তা পেতেন কেজরিওয়াল। নিয়মানুযায়ী, জেড প্লাস নিরাপত্তা পাওয়া কোনও ব্যক্তি অন্য কোনও রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা নিতে পারেন না। রাজধানীতে তাঁর নিরাপত্তার যাবতীয় দায়িত্ব দিল্লি পুলিশের। সিআইএসএফ সহ আধা সামরিক বাহিনীর আধিকারিক ও জওয়ানরাই নিরাপত্তার দায়িত্ব সামলান। ভিন রাজ্যের কোনও ভিভিআইপিও যদি রাজ্যে দিল্লিতে আসেন, সেক্ষেত্রেও আগাম দিল্লি পুলিশকে জানাতে। ভিভিআইপির সঙ্গে ভিন রাজ্যের নিরাপত্তা রক্ষীরা থাকতে পারেন। তবে সেক্ষেত্রেও দিল্লি পুলিশের অনুমতি নেওয়া হয়।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দিল্লির ক্ষমতা হাতছাড়া হয়েছে আম আদমি পার্টির। দীর্ঘ ২৭ বছর বাদে ক্ষমতায় ফিরেছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই কেজরির নিরাপত্তার জন্য পঞ্জাব পুলিশের জওয়ানদের নিয়োগ করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। যদিও তা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছিল। পঞ্জাব পুলিশের সঙ্গে দিল্লি পুলিশের সঙ্ঘাতও বেঁধেছিল।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের