অনুষ্ঠানবাড়ি থেকে ফেরার পথে কুয়োয় পড়ল গাড়ি, মৃত একই পরিবারের ৬ শিশুসহ ৯

Share:

নিজস্ব প্রতিনিধি:  মর্মান্তিক দুর্ঘটনা।  মহারাষ্ট্রে একটি পারিবারের সদস্যরা অনুষ্ঠানবাড়ি থেকে গভীর রাতে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। নাসিক জেলায় একটি গাড়ি জলভর্তি  কুয়ার ভেতর পড়ে যাওয়ায় একই পরিবারের নয়জন সদস্য নিহত হয়েছেন।  যাদের মধ্যে ছয়জনই শিশু। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।  

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে  শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নাসিক শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত দিনদোরি তালুকে। একটি বার্ষিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পরিবারটি  নিজেদের বাড়ির পথে ফিরছিল ঠিক তখনই এই বিপর্যয় নেমে আসে ওই পরিবারে।  স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যমতে, ইন্দোর গ্রামের বাসিন্দা ওই পরিবারটি শিবাজিনগরের একটি  হলে (banquet hall) আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছিল। অনুষ্ঠান শেষে সুনীল দত্তাত্রেয় দারগোড়ে গাড়ি চালিয়ে ওই  পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি নিয়ে ফিরছিলেন। রাস্তায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাতেই ঘটে দুর্ঘটনা। 

আরও পড়ুন: IPL-এ ফের আচরণবিধি লঙ্ঘন! দ্বিগুণ জরিমানা শ্রেয়াস আইয়ারকে, শাস্তির মুখে গোটা দল

গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে কাছেই জলভর্তি একটি কুয়োয় পড়লে সেখান থেকে সকলের বাঁচার সুযোগ  একেবারেই ছিল না।  দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধারকাজে পুলিশ, স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং পরবর্তীতে এনডিআরএফ (NDRF) অংশ নেয়। তবে, কুয়াটি সম্পূর্ণভাবে জলে পূর্ণ থাকায় উদ্ধার অভিযানটি বেশ কঠিন হয়ে পড়েছিল। ক্রেন ব্যবহার করে গাড়িটি কুয়া থেকে টেনে তুলতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। গাড়িটি থেকে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে গাড়ির ভেতর থেকে ছিটকে পড়ে কুয়ার জলে তলিয়ে যাওয়া অপর এক কিশোরীকে খুঁজে বের করতে আলাদা করে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ৩৪ বছর বয়সী সুনীল দত্তাত্রেয় দারগোড়ে, তাঁর স্ত্রী ৩০ বছর বয়সী রেশমা, তাঁদের মেয়ে ১০ বছর বয়সী রাখি, এবং দুই ভাইঝি ১৩ বছর বয়সী মাধুরী ও ১১ বছর বয়সী শ্রাবণী, ৩২ বছর বয়সী আশা অনিল দারগোড়ে, তাঁর ছেলে ১১ বছর বয়সী শ্রেয়স, মেয়ে ১৪ বছর বয়সী সৃষ্টি এবং ভাইঝি ৭ বছর বয়সী সমৃদ্ধি। নিহতদের সকলেই একই বৃহৎ পরিবারের সদস্য ছিলেন । কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। 

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা