মহারাষ্ট্রের পালঘরে বাড়ি ধসে নিহত কমপক্ষে ২, প্রচুর মানুষের আটকে থাকার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, পালঘর: সপ্তাহের তৃতীয় দিনে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার মুম্বই শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পালঘর জেলার ভিরার এলাকায় একটি বাড়ির এক অংশ ধসে কমপক্ষে দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত অন্তত ১২ জন লোক ধসে যাওয়া বাড়ির ভেতর আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভাসাই তালুকের ভিরার-ইস্ট এলাকার নারাঙ্গি রোডে চামুন্ডা নগর এবং বিজয় নগরের মধ্যে অবস্থিত চারতলা ভবন – রমাবাই অ্যাপার্টমেন্ট বুধবার মধ্যরাতে ভেঙে পড়ে। ভাসাই ভিরার সিটি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (VVCMC), মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (MBVV) পুলিশ এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (NDRF) এর দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তারপরেই শুরু হয় অনুসন্ধান ও উদ্ধারকার্য। জানা গিয়েছে, রমাবাই অ্যাপার্টমেন্ট আজ থেকে ১০ বছর আগে তৈরি হয়েছিল। এখনও পর্যন্ত নয়জনকে উদ্ধার করে ভিরারের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১২ জন এখনও আটকে ধসে যাওয়া বাড়ির ভিতরে। উদ্ধারকার্যের জন্য এসঅ্যান্ডআর টিমগুলি গ্যাস-কাটার ব্যবহার করে অত্যন্ত সাবধানে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে। জীবিতদের খুঁজে বের করছে।

বর্ষার জন্য চলতি বছর অনেক জায়গায় বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে। চলতি বছর জুনে মালদহের তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় কেরলে। বহুতল ধ্বসে পড়ে মৃত্যু হয়েছিল রবিউল ইসলাম(১৮), রুবেল শেখ(২২) এবং আলিম শেখ(৩০) নামে তিন যুবকের। রবিউল ইসলাম ও রবিউল শেখ মালদার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের যোদ হাজিপাড়া এলাকার বাসিন্দা। তারপর অগস্ট শুরু হতে না হতেই সাউথ ইস্ট দিল্লির জৈতপুর এলাকায় বাড়ি ধসে পড়ে মৃত্যু হয়েছিল ৮ জনের। প্রবল বৃষ্টিপাতের জেরে এই ঘটনা ঘটেছিল। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ এবং উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ত্রাণ কার্য শুরু করে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন শিশুকন্যাও ছিল। তারা আবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতেন।

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২